বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

বাগধারা
২৯। ‘শাঁখের করাত’ অর্থ কী?
ক. ধারালো করাত খ. উভয় সংকট
গ. ভোঁতা করাত ঘ. সংকটমুক্ত
৩০। ‘অনেক বুদ্ধি আছে’—এই অর্থে বাগধারা কী?
ক. বুদ্ধির ঢেঁকি খ. ভুষণ্ডির কাক
গ. বিড়াল তপস্বী ঘ. গভীর জলের মাছ
৩১। নিচের কোনটির অর্থ ‘দায়িত্ব গ্রহণ’?
ক. মাথা ঘামান খ. মাথাব্যথা
গ. মনে ধরা ঘ. মাথা দেওয়া
৩২। ‘শকুনি মামা’র অর্থ কী?
ক. কুিসত মামা খ. সত্ মামা
গ. কুচক্রী লোক ঘ. পাতানো মামা
৩৩। ‘গা-লাগা’ শব্দটি কী অর্থে ব্যবহূত হয়?
ক. অভ্যস্ত হওয়া খ. মনোযোগ দেওয়া
গ. দেহে সহ্য হওয়া ঘ. অনুভূত হওয়া
৩৪। ভাষার উত্কর্ষ সাধনে কোনটির একান্ত প্রয়োজন?
ক. প্রবাদ প্রবচনের খ. সমাসের
গ. সন্ধির ঘ. অনুবাদকর্মের
৩৫। ‘খালি কলসি বাজে বেশি।’— প্রবাদটির অর্থ কী?
ক. নির্গুণ ব্যক্তিরাই নিজেকে জাহির করে
খ. অসারের তর্জন গর্জন সার
গ. গুণহীন পুরুষের ভোজন সার
ঘ. খুদে ব্যক্তিদের বড়াই
৩৬। ‘ধরি মাছ না ছুঁই পানি’—এর সমার্থক প্রবাদ কোনটি?
ক. কাঁচায় নো নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
খ. যাতে সাপও মরে লাঠিও না ভাঙে
গ. রাধিকা সুন্দরীর স্বামী সোহাগ
ঘ. সাপের হাঁচি বেদেয় চেনে
৩৭। ‘ধান ভানতে শিবের গীত’—এ প্রবাদটি দিয়ে কী বোঝায়?
ক. একের জন্য অপরের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া
খ. প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা
গ. খুদে ব্যক্তির বড়াই
ঘ. কাজ আরম্ভ করার সঙ্গে সঙ্গে ফলের প্রত্যাশা।
সমার্থক শব্দ
১। সমার্থক শব্দের আরেক নাম—
ক. বিপরীত শব্দ খ. সমুচ্চারিত শব্দ
গ. বিশিষ্টার্থক শব্দ ঘ. প্রতিশব্দ
২। সমার্থক শব্দের প্রয়োজনীয়তা বেশি হতে পারে কিসে?
ক. গদ্যে খ. নাটকে গ. কবিতায় ঘ. উপন্যাসে
৩। ‘আশীবিষ’ অর্থ কী?
ক. ভুজঙ্গ খ. মার্তণ্ড গ. হুতাশন ঘ. মাতঙ্গা
৪। ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. হুতাশন খ. তপন গ. অম্বর ঘ. পবন
৫। ‘অবনি’-এর প্রতিশব্দ কোনটি?
ক. পৃথিবী খ. পর্বত গ. আগুন ঘ. সূর্য
৬। ‘পৃথিবী’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. অম্বর খ. অবনি গ. ভূ ঘ. মেদিনী
৭। ‘কোকিল’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. কেশ খ. অহি গ. পিক ঘ. রবি
৮। ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. আগুন খ. সূর্য গ. নদী ঘ. পানি
৯। ‘তপন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. সূর্য খ. সাগর গ. চাঁদ ঘ. জটিল
১০। ‘নদী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. বসুধা খ. তিমির গ. নিশাকর ঘ. তটিনী
১১। ‘পর্বত’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. নিকর খ. শৈল গ. উত্পল ঘ. হিমানী
১২। ‘সমুদ্র’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. অম্বর খ. অদ্রি গ. অভ্র ঘ. রত্নাকর
১৩। ‘অন্ন’ শব্দের অর্থ কী?
ক. অপর খ. ভাত গ. পল ঘ. নবান্ন
১৪। ‘কুঞ্জর’ শব্দের অর্থ কী?
ক. খরগোশ খ. হরিণ গ. হাতি ঘ. চুল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাগধারা
২৯. খ ৩০. ঘ ৩১. ঘ ৩২. গ ৩৩. খ ৩৪. ক ৩৫. খ ৩৬. খ ৩৭. খ।
সমার্থক শব্দ
১. ঘ ২. গ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা