বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

বাচ্য
৪। কর্তৃবাচ্যের বাক্য কোনটি?
ক. ছাত্ররা অঙ্ক কষছে খ. আমার যাওয়া হবে না
গ. তোমাকে হাঁটতে হবে
ঘ. বাঁশি বাজে ঐ মধুর লগনে
৫। কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে?
ক. কর্মকে খ. কর্তাকে গ. ভাবকে ঘ. অর্থকে
৬। কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়?
ক. কর্তৃবাচ্যে খ. কর্মবাচ্যে
গ. ভাববাচ্যে ঘ. কর্মকর্তৃবাচ্যে
৭। কর্তৃবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?
ক. দ্বিতীয়া খ. শূন্য গ. ষষ্ঠী ঘ. দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য
৮। ‘সে যেন আসে’—এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তৃবাচ্য খ. কর্মবাচ্য গ. ভাববাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য
৯। কর্মবাচ্যের বাক্যে কর্মে কোন বিভক্তির প্রয়োগ হয়?
ক. প্রথমা খ. দ্বিতীয়া গ. তৃতীয়া ঘ. চতুর্থী
১০। কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়?
ক. প্রথমা খ. দ্বিতীয়া গ. তৃতীয়া ঘ. পঞ্চমী
১১। ‘রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল’—এটি কোন বাচ্যের বাক্য?
ক. ভাববাচ্য খ. কর্মবাচ্য গ. কর্তৃবাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য
১২। কর্তৃপদে তৃতীয়া বা অনুসর্গ এবং কর্মপদে প্রথমা বিভক্তি ব্যবহার হয় কোন বাচ্যে?
ক. কর্তৃবাচ্যে খ. কর্মবাচ্যে
গ. ভাববাচ্যে ঘ. কর্মকর্তৃবাচ্যে
১৩। কোনো বাচ্যে ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে?
ক. কর্মবাচ্য খ. কর্তৃবাচ্য গ. ভাববাচ্য ঘ. কর্তৃকর্মবাচ্য
১৪। যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে?
ক. কর্মকর্তৃবাচ্য খ. কর্মবাচ্য গ. ভাববাচ্য ঘ. কর্তৃবাচ্য
১৫। কোন বাচ্যে ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয়?
ক. উত্তম পুরুষ খ. মধ্যম পুরুষ
গ. নাম পুরুষ ঘ. উত্তম ও মধ্যম পুরুষ
১৬। কোন বাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষ হয়?
ক. কর্মবাচ্যের খ. ক্রিয়াবাচ্যের
গ. ভাববাচ্যের ঘ. কর্মকর্তৃবাচ্যের
১৭। ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই হয়ে থাকে—
ক. প্রয়োজক খ. উত্তম পুরুষের
গ. দ্বিকর্মক ঘ. প্রথম পুরুষের
১৮। কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদা হয়ে থাকে—
ক. কর্তৃবাচ্যের খ. কর্মবাচ্যের
গ. ভাববাচ্যের ঘ. কর্মকর্তৃবাচ্যের
১৯। ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
ক. শূন্য খ. দ্বিতীয়া, ষষ্ঠী, তৃতীয়া
গ. দ্বিতীয়া, তৃতীয়া, শূন্য ঘ. শূন্য, তৃতীয়া, ষষ্ঠী
২০। কখনো কখানো কোন বাচ্যে কর্তা ঊহ্য থাকে?
ক. কর্তৃবাচ্যে খ. কর্মবাচ্যে গ. কর্মকর্তৃবাচে ঘ. ভাববাচ্যে
২১। আমার যাওয়া হবে না—এটি কোন বাচ্য?
ক. কর্তৃবাচ্য খ. ভাববাচ্য গ. কর্মবাচ্য ঘ. গৌণবাচ্য
২২। ‘তার যেন আসা হয়’— এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তৃবাচ্য খ. কর্মবাচ্য গ. ভাববাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য
২৩। ‘কোথা থেকে আসা হচ্ছে?’ এটি কোন বাচ্য?
ক. কর্মবাচ্য খ. কর্তৃবাচ্য গ. কর্মকর্তৃবাচ্য ঘ. ভাববাচ্য
২৪। ‘তোমাকে হাঁটতে হবে’—এটা কোন বাচ্যের উদাহরণ?
ক. ভাববাচ্যের খ. কর্তৃবাচ্যের
গ. কর্মবাচ্যের ঘ. কর্মকর্তৃবাচ্যের
২৫। ‘কাহারও মুহূর্ত বিলম্ব সয় না।’ এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্মবাচ্যের খ. কর্তৃবাচ্যের
গ. ভাববাচ্যের ঘ. কর্মকর্তৃবাচ্যের
২৬। কর্তৃবাচ্যের ক্রিয়া কী হলে কর্মবাচ্য হয় না?
ক. সমাপিকা খ. অসমাপিকা গ. সকর্মক ঘ. অকর্মক
২৭। কর্তৃবাচ্যের ক্রিয়া কী হলে কর্মবাচ্য হয়?
ক. সকর্মক খ. অকর্মক
গ. সমাপিকা ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া
২৮। কর্তৃবাচ্যের ক্রিয়া কী হলে কর্মবাচ্য হয় না?
ক. সমাপিকা খ. অসমাপিকা গ. অকর্মক ঘ. সকর্মক
২৯। ‘বিদ্বানকে সকলেই আদর করে’—এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্মকর্তৃবাচ্য খ. ভাববাচ্যের
গ. কর্তৃবাচ্যের ঘ. কর্মবাচ্যের।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাচ্য
৪. ক ৫. খ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ক ১০. গ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. গ ২৬. ঘ ২৭. ক ২৮. গ ২৯. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা