বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

.
.

বাচ্য
৩০। ‘তোমরা কখন এলে?’—এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্মবাচ্য খ. কর্তৃবাচ্য গ. ভাববাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য
৩১। কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
ক. প্রথমা বা শূন্য খ. দ্বিতীয়া গ. তৃতীয়া ঘ. চতুর্থী
৩২। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?
ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. প্রথমা ঘ. সপ্তমী
৩৩। কর্তৃবাচ্যে ব্যবহূত তত্সম মিশ্র ক্রিয়াটি কর্মবাচ্যে যৌগিক ক্রিয়াজাত কীরূপে ব্যবহূত হয়?
ক. বিশেষণরূপে খ. ক্রিয়ারূপে
গ. ক্রিয়া বিশেষণরূপে ঘ. অব্যয়রূপে
৩৪। যে বাক্যে কর্মই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে থাকে, তাকে কোন বাচ্যের বাক্য বলে?
ক. কর্মবাচ্য খ. ভাববাচ্য
গ. কর্মপ্রবচনীয অব্যয় ঘ. কর্মকর্তৃবাচ্য
৩৫। ‘কাজটা ভালো দেখায় না।’—বাক্যটি কোন বাচ্য?
ক. কর্মবাচ্য খ. ভাববাচ্য
গ. কর্তৃবাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য

উক্তি
১। কোনো কিছু বলাকে কী বলে?
ক. বচন খ. উক্তি গ. প্রত্যয় ঘ. বাক্য
২। উক্তি কথাটির আভিধানিক অর্থ কোনটি?
ক. কথনীয় খ. বচন গ. কথন ঘ. সার কথা
৩। প্রত্যক্ষ উক্তিতে ‘এখানে’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হয়?
ক. ওখানে খ. সেখানে গ. ঐখানে ঘ. এই খানে
৪। বক্তার মূলভাব ঠিক রেখে বক্তব্য পরিবর্তন করাকে কী বলে?
ক. বাক্য পরিবর্তন খ. বাচ্য পরিবর্তন
গ. পদ পরিবর্তন ঘ. উক্তি পরিবর্তন
৫। উক্তি কত প্রকার?
ক. তিন প্রকার খ. চার প্রকার
গ. দুই প্রকার ঘ. পাঁচ প্রকার
৬। বক্তার প্রতিটি উক্তিকে কোন যতিচিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়?
ক. কোলন খ. ড্যাস চিহ্ন গ. বন্ধনী চিহ্ন ঘ. উদ্ধরণচিহ্ন
৭। পরোক্ষ উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে উদ্ধরণ চিহ্নের স্থানে কোন অব্যয়টি ব্যবহার করা হয়?
ক. যা খ. যে গ. যথা ঘ. যেমন
৮। প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে ক্রিয়া ছাড়া আর কী পরিবর্তন হতে পারে?
ক. বিশেষ্য খ. সর্বনাম গ. বিশেষণ ঘ. ক্রিয়া
৯। উক্তি পরিবর্তনে কোন সংযোজক অব্যয় পদ ব্যবহূত হয়?
ক. যথা খ. যেহেতু গ. যে ঘ. যদি
১০। প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কালবাচক পদ কী অনুযায়ী পরিবর্তিত হয়?
ক. সর্বনাম খ. ক্রিয়াপদ গ. কাল ঘ. অর্থ
১১। প্রত্যক্ষ উক্তির ‘আগামীকাল’ পরোক্ষ উক্তিতে—
ক. আগের দিন খ. পরের দিন গ. পূর্ব দিন ঘ. সেদিন
১২। প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দের গতকাল শব্দটি পরোক্ষ উক্তিতে কীরূপে পরিবর্তিত হবে?
ক. পূর্বদিন খ. সেদিন গ. আগের দিন ঘ. গতকল্য
১৩। প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দ ‘গতকল্য’ পরোক্ষ উক্তিতে কী হয়?
ক. আগামীকাল খ. পূর্বদিন গ. পরের দিন ঘ. সেদিন
১৪। ‘আজ’ পরোক্ষ উক্তিতে কী হবে?
ক. পূর্ব দিন খ. আগের দিন গ. পর দিন ঘ. সেদিন
১৫। অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কীসের পরিবর্তন করতে হয়?
ক. ক্রিয়া খ. কালের
গ. সর্বনাম এবং বিশেষ্য পদের ঘ. অর্থের
১৬। অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হয়—
ক. প্রশ্নচিহ্নের খ. অনুজ্ঞা পদের
গ. ক্রিয়ার কালের ঘ. আবেগসূচক উক্তির
১৭। প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্য থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না?
ক. কালের খ. ভাবের গ. উক্তির ঘ. পুরুষের।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাচ্য
৩০. খ ৩১. ক ৩২. গ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. ঘ।
উক্তি
১. খ ২. গ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা