বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

.
.

উক্তি
১৮। পরোক্ষ উক্তিতে কোন ক্ষেত্রে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে?
ক. প্রশ্ন জিজ্ঞাসায় খ. চিরন্তন সত্যের বর্ণনায়
গ. অনুজ্ঞাসূচকভাবে ঘ. আবেগ প্রকাশে
১৯। প্রত্যক্ষ উক্তির মধ্যে চিরন্তন সত্য থাকলে কালের কী পরিবর্তন হয়?
ক. আংশিক পরিবর্তন হয় খ. অর্ধেক পরিবর্তন হয়
গ. পরিবর্তন হয় না ঘ. সম্পূর্ণ পরিবর্তন হয়
২০। প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে কী অনুসারে পরিবর্তন করতে হয়?
ক. ভাব অনুসারে খ. বাচ্য অনুসারে
গ. অর্থ অনুসারে ঘ. উক্তি অনুসারে
২১। বাবু বলিলেন, ‘বুঝেছ উপেন এ জামি লইব কিনে’—কোন উক্তি?
ক. পরোক্ষ উক্তি খ. স্বগতোক্তি
গ. প্রত্যক্ষ উক্তি ঘ. নির্দয় উক্তি।
বিরামচিহ্ন
১। বিরামচিহ্ন কেন ব্যবহূত হয়?
ক. বাক্য সংকোচনের জন্য
খ. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
গ. বাক্যের সৌন্দর্যের জন্য
ঘ. বাক্যকে অলংকৃত করার জন্য
২। বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. প্যারীচাঁদ মিত্র
৩। বাগভঙ্গির লিখিত আকার প্রকাশে সাহায্য করে কোনটি?
ক. ছেদচিহ্নগুলো খ. উদ্ধরণচিহ্ন
গ. বন্ধনীচিহ্ন ঘ. ইলেকচিহ্ন
৪। বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন কয়টি?
ক. ৯টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১২টি
৫। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
ক. সেমিকোলন খ. কোলন গ. ড্যাস ঘ. হাইফেন
৬। কোন যতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
ক. কমা খ. সেমিকোলন গ. দাঁড়ি ঘ. উদ্ধরণচিহ্ন
৭। বিস্ময়চিহ্নের বিরতিকাল কতটুকু?
ক. এক বলতে যে সময় প্রয়োজন খ. এক সেকেন্ড
গ. এক বলার দ্বিগুণ সময় ঘ. থামার প্রয়োজন নেই
৮। কোন যতিচিহ্নে ‘এক সেকেন্ড’ থামতে হয়?
ক. কমা খ. হাইফেন গ. কোলন ঘ. সেমিকোলন
৯। ‘কোলন ড্যাসে’ কতটুকু থামতে হয়?
ক. এক বলার দ্বিগুণ খ. এক সেকেন্ড
গ. থামার প্রয়োজন নেই
ঘ. এক উচ্চারণে যে সময় লাগে
১০। হাইফেনে কতটুকু সময় থামতে হয়?
ক. এক বলতে যে সময় প্রয়োজন খ. এক সেকেন্ড
গ. থামার প্রয়োজন নেই ঘ. এক বলার দ্বিগুণ সময়
১১। কোন যতিচিহ্নে থামার প্রয়োজন আছে?
ক. ইলেক খ. হাইফেন গ. বন্ধনী চিহ্ন ঘ. উদ্ধরণচিহ্ন
১২। লোপচিহ্নের বিরতিকাল কত?
ক. এক সেকেন্ড খ. এক বলার দ্বিগুণ সময়
গ. এক বলতে যে সময় লাগে ঘ. বিরতির প্রয়োজন নেই
১৩। ‘ইলেক’ চিহ্নের বিরতিকাল কতটুকু?
ক. এক বলতে যে সময় লাগে খ. এক বলার দ্বিগুণ সময়
গ. এক সেকেন্ড ঘ. থামার প্রয়োজন নেই
১৪। বাক্যের সেমিকোলনের জন্য কতক্ষণ থামতে হয়?
ক. ‘এক’ বলার দ্বিগুণ সময়
খ. ‘এক’ বলতে যে সময় লাগে
গ. এক সেকেন্ড ঘ. দুই সেকেন্ড
১৫। উদ্ধৃতিচিহ্নের দ্বিগুণ বিরতি প্রয়োজন হয়—
ক. সেমিকোলনে খ. কোলনে
গ. ড্যাসে ঘ. কোনোটিই নয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
উক্তি
১৮. খ ১৯. গ ২০. ক ২১. গ।
বিরামচিহ্ন
১. খ ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা