ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
প্রশ্ন: পারিভাষিক শব্দের প্রয়োগবিধি কী কী?
উত্তর:
প্রয়োগবিধি: পরিভাষা ব্যবহারের সুনির্দিষ্ট কিছু নীতিমালা অনুসরণ করা হয়। সেগুলো নিচে দেওয়া হলো:
১. মূল ভাষায় প্রতিশব্দ না থাকলে পরিভাষা প্রয়োগ করা যায়। যেমন: পুলিশ চোরকে ধরতে এসেছে। পুলিশের প্রতিশব্দ নেই।
২. মূল ভাষায় টেকসই প্রতিশব্দ না থাকলে পরিভাষা প্রয়োগ করা হয়। যথা: ছেলেমেয়েরা টেলিভিশন দেখছে। টেলিভিশন শব্দের প্রতিশব্দ দূরদর্শন। তবে এ শব্দটি টেকসই নয়।
৩. মূল ভাষায় প্রতিশব্দটি অপ্রচলিত হলে পরিভাষা প্রয়োগ করা হয়। যথা: টেবিলে কলমটা রাখো। টেবিলের প্রতিশব্দ চৌপায়া, তবে এটি প্রচলিত নয়।
৪. মূল ভাষার প্রতিশব্দটি সর্বসাধারণের বোধগম্য না হলে পরিভাষা ব্যবহার করা হয়। যেমন: গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪হ্ন ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রির প্রতিশব্দ মাননির্ণয়ক বিশেষ বলে অভিহিত করা হয়। তাই ডিগ্রি লেখাই শ্রেয়।
৫. পৌনঃপুনিক ব্যবহারের কারণে প্রতিশব্দ থাকলেও পরিভাষা প্রয়োগ করা যায়। যথা: অ্যাকাউনট্যান্ট পদে লোক নিয়োগ করা হবে। Accountant-এর প্রতিশব্দ হিসাবরক্ষক। কিন্তু অ্যাকাউনট্যান্ট বারবার ব্যবহূত হয়।
৬. সহজে গ্রহণযোগ্য পরিভাষা প্রয়োগ করা যায়। যেমন: টেলিফোন নষ্ট হয়ে গেছে। টেলিফোনের প্রতিশব্দ ‘দূরালাপনী’ কিন্তু টেলিফোন সহজে গ্রহণযোগ্য।
৭. অফিস-আদালতে ব্যবহার করা শব্দ পারিভাষিক হওয়াই উত্তম। যেমন: বিল জমা দেওয়া হোক। এখানে বিলের পরিবর্তে অন্য কোনো শব্দ প্রয়োগ করা ঠিক নয়।
৮. অনাকাঙ্ক্ষিতভাবে মূল ভাষার প্রতিশব্দ সৃষ্টি করে শব্দের সর্বজনীনতা নষ্ট করা উচিত নয়। সে ক্ষেত্রে পরিভাষা প্রয়োগ করা ভালো। যেমন: স্কুল খোলা নেই। স্কুলের পরিবর্তে বিদ্যালয় প্রয়োগ করলে সর্বজনীনতা নষ্ট হয়।
প্রশ্ন: পারিভাষিক শব্দ কাকে বলে? পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা কী?
অথবা, পারিভাষিক শব্দ কী? পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা কী লেখ।
উত্তর:
পরিভাষা: বাংলাদেশে রাষ্ট্রভাষা সর্বস্তরে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুসারে বাংলা ভাষা সর্বত্র ব্যবহারের প্রচেষ্টা চলছে। কিন্তু বাংলা ভাষা ব্যবহারে কিছু সমস্যা দেখা যায়। কারণ, দীর্ঘদিন ধরে অফিস-আদালত ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষার বহুল প্রচলন থাকায় কিছু শব্দ ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে। এই যে প্রচলিত ইংরেজি শব্দ, যার সঠিক প্রতিশব্দ বাংলায় আবিষ্কৃত হয়নি বা ব্যবহূত হয় না, তাকেই পরিভাষা বলা হয়। যেমন:
Appeal, Bank, Boiler ইত্যাদি।
পরিভাষার প্রয়োজনীয়তা:
পরিভাষা ব্যবহারের সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা হয় তখন, যখন প্রচলিত শব্দটির কোনো বাংলা প্রতিশব্দ যখন পাওয়া যায় না। আর পাওয়া গেলেও সেটি যদি অপ্রচলিত থাকে, তবে পরিভাষার প্রয়োজন দেখা দেয়। মনে রাখা দরকার, ভাষা চাপিয়ে দেওয়ার বিষয় নয়। ভাষা প্রবহমান নদীর মতো।
পরিভাষা সুনির্দিষ্ট অর্থবহ বলেই তা প্রচলিত হয়েছে। অনেক সময় মূল ভাষার শব্দ টেকসই থাকে না বলেও পরিভাষা ব্যবহার করা হয়।
মনে রাখতে হবে, পরিভাষা, বিকল্প ভাষা ও সহজবোধ্যতার জন্যই ব্যবহূত হয়। যেমন: পুলিশ, ফ্যান-এর প্রতিশব্দ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেই পরিভাষা ব্যবহার করতে হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা