বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
প্রশ্ন: পারিভাষিক শব্দ বলতে কী বোঝো? কয়েকটি পারিভাষিক শব্দের উদাহরণ দাও।
অথবা, পারিভাষিক শব্দ বলতে কী বোঝো? পাঁচটি পারিভাষিক শব্দের উদাহরণ দাও। অথবা, পরিভাষিক শব্দ কাকে বলে? বাংলা ভাষায় পারিভাষিক শব্দের গুরুত্ব আরোপ করো।
অথবা, পারিভাষিক শব্দ কাকে বলে? কয়েকটি পারিভাষিক শব্দের উদাহরণ দাও।
উত্তর:
পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় ব্যবহৃত কতগুলো বিদেশি শব্দের সরাসরি কোনো প্রতিশব্দ না থাকায় ওই শব্দগুলোকে বোঝানোর জন্য যেসব বাংলা শব্দ ব্যবহার করা হয়, সেগুলোকে পারিভাষিক শব্দ বলে।
পাঁচটি উদাহরণ: Acting—ভারপ্রাপ্ত, Aid—সাহায্য, Area—অঞ্চল, Art—কলা, Bank—ব্যাংক।
পারিভাষিক শব্দের গুরুত্ব: বাংলা ভাষায় পারিভাষিক শব্দের গুরুত্ব নিচে আলোচনা করা হলো:
১. বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন বিদেশি শব্দের সরাসরি কোনো প্রতিশব্দ না থাকায় ওই শব্দগুলোকে বোঝানোর জন্য পারিভাষিক শব্দের প্রয়োগ রয়েছে।
২. জ্ঞানচর্চার বিভিন্ন ক্ষেত্রে অনেক শব্দকেই বিশিষ্ট অর্থে বা পারিভাষিক শব্দরূপে গ্রহণ করা প্রয়োজন হয়।
৩. বাংলা ভাষার মধ্যে অনেক বিদেশি শব্দের সংমিশ্রণ ঘটেছে। এর মধ্য থেকে বাংলা শব্দভান্ডারে কিছু শব্দ গৃহীত হয়েছে আবার কিছু বর্জিত হয়েছে। অর্থাৎ পারিভাষিক শব্দ বাংলা ভাষার বিকল্প এবং সহজবোধ্যতার জন্যই ব্যবহৃত হয়েছে। কাজেই বাংলা ভাষায় পারিভাষিক শব্দের গুরুত্ব অনেক।

প্রশ্ন: কী কী উপায়ে বাংলা ভাষার শব্দ গঠন করা যায়? উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: নিচে শব্দ গঠনের কয়েকটি উপায় আলোচনা করা হলো।
১. উপসর্গযোগে শব্দ গঠন: এ প্রক্রিয়ায় ধাতু বা শব্দের পূর্বে উপসর্গযুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। যথা: প্রতি+রোধ = প্রতিরোধ; উপ+শহর = উপশহর ইত্যাদি।
২. প্রত্যয়যোগে শব্দ গঠন: এ ক্ষেত্রে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন: পড়+আ = পড়া পশ্চিম+আ = পশ্চিমা।
৩. সমাসের সাহাযে্য শব্দ গঠন: দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। যথা: বছর বছর = ফি বছর; নীল যে আকাশ = নীলাকাশ।
৪. সন্ধির সাহাযে্য শব্দ গঠন: এই প্রক্রিয়ায় পাশাপাশি দুটি বর্ণের একত্রীকরণ ঘটে এবং নতুন নতুন শব্দ তৈরি হয়। যেমন: হিম+আলয় = হিমালয়; পর+উপকার = পরোপকার।
৫. বিভক্তির সাহাযে্য শব্দ গঠন: এ ক্ষেত্রে কতগুলো বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে একধরনের নতুন শব্দ তৈরি করে। যেমন: কর+এ= করে; রহিম+এর = রহিমের ইত্যাদি।
৬. দ্বিরুক্ত শব্দ বা দ্বিরাবৃত্তির মাধ্যমে: দ্বিরুক্ত শব্দ বা দ্বিরাবৃত্তির মাধ্যমে বাংলা ভাষায় প্রচুর শব্দ তৈরি হয়। যেমন: ঠনঠন, শনশন, মোটামুটি, তাড়াতাড়ি ইত্যাদি।
৭. বিদেশি শব্দের উচ্চারণ বিকৃতি: বিদেশি শব্দের উচ্চারণ বিকৃতি ঘটেও বাংলা ভাষায় বেশ কিছু শব্দ তৈরি হয়েছে। যেমন: Tubewell« ট্রিপকল, Office«অফিস ইত্যাদি।
৮. অনুবাদের মাধ্যমে: বিদেশি শব্দের অনুবাদের মাধ্যমেও বাংলা ভাষায় অনেক শব্দ হয়েছে। যেমন: Lions share«সিংহভাগ, Son of soil«ভূমিপুত্র ইত্যাদি।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা