বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা
১। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক. বিদেশি ভাষা খ. চলিত ভাষা
গ. উপভাষা ঘ. সাধু ভাষা
২। পৃথিবীর প্রায় কত কোটি মানুষের মাতৃভাষা বাংলা?
ক. ২৬ কোটি খ. ৩০ কোটি
গ. ৩২ কোটি ঘ. ৩৩ কোটি
৩। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে বলে—
ক. মাতৃভাষা খ. জাতীয় ভাষা
গ. রাষ্ট্রভাষা ঘ. স্বীকৃত ভাষা
৪। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা আছে?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
৫। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
ক. বাগ্ধারার খ. ফুসফুসের
গ. বাগ্যন্ত্রের ঘ. চক্ষু ও বর্ণের
৬। সাধু ও চলিত রীতি বাংলা কোন রূপে রয়েছে?
ক. লেখ্য খ. কথ্য
গ. আঞ্চলিক ঘ. উপভাষা
৭। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. জীবন্ত খ. আধুনিক
গ. কৃত্রিম ঘ. পরিবর্তনশীল
৮। কোন রীতি অবলম্বনে চলিত ভাষারীতি গড়ে উঠেছে?
ক. উপভাষা খ. কোনোটিই নয়
গ. আঞ্চলিক কথ্য রীতি
ঘ. প্রমিত কথ্য রীতি
৯। চলিত ভাষারীতিতে কোন পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহূত হয়?
ক. ক্রিয়াপদ খ. সর্বনাম ও ক্রিয়া পদ
গ. বিশেষ্য পদ ঘ. সর্বনাম পদ
১০। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
ক. উপভাষা খ. মিশ্র ভাষা
গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা
১১। সাধু ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য উপযুক্ত?
ক. সহজবোধ্য খ. অপরিবর্তনীয়
গ. কৃত্রিমতাবর্জিত ঘ. সংক্ষিপ্ত
১২। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ?
ক. তুলা, সহিত খ. জুতা, মাথা
গ. হাত, পাখা ঘ. বুনো, তুলা
১৩। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. আঞ্চলিক শব্দবহুল
খ. বিদেশি শব্দবহুল
গ. তত্সম শব্দবহুল
ঘ. তদ্ভব শব্দবহুল
১৪। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
ক. সাধুরীতি খ. পদবিন্যাস সুনির্দিষ্ট গ. উভয় রীতি ঘ. চলিত রীতি
১৫। বাংলা ভাষার রীতি কয়টি?
ক. দুটি খ. চারটি
গ. একটি ঘ. ছয়টি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ভাষা
১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. গ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা