বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

শব্দ ও পদ
৮৫। তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
ক. মোগলাই খ. লেখা
গ. পড়া ঘ. চলা
৮৬। ‘বার্ষিক’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. বার + শিক খ. বর্ষ + ইক
গ. ব + রশিক ঘ. বরষ + ইক
৮৭। ‘সৌভাগ্য’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. সুভগ + য খ. সুভগ + য়
গ. সুভ + গ ঘ. সৌভা + গ্য
৮৮। ‘মানব’—শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. মনু + অ খ. মনু + আ
গ. মানুষ + য ঘ. মানব + অ
৮৯। ‘মোড়ক’—শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. মড় + অক খ. মোড় + অক
গ. মুড় + অক ঘ. মুড়ি + অক
৯০। ‘দোলনা’—শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. দুল্ + অনা খ. দুল + আনা
গ. দু + লনা ঘ. দোল + না
৯১। ‘মাতৃ’ শব্দটি কোন পদ?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. সর্বনাম ঘ. ক্রিয়া
৯২। কোন শব্দটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. চীন খ. নারী গ. ইলিশ ঘ. নদী
৯৩। সন্ধির মাধ্যমে গঠিত শব্দ কোনটি?
ক. লেখা পড়া খ. শীতার্ত
গ. রাজপথ ঘ. ঢাকাই
৯৪। মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কী জাতীয় বিশেষ্য?
ক. জাতিবাচক খ. বস্তুবাচক
গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক
৯৫। জনতা, সমিতি, সভা, দল কোন জাতীয় বিশেষ্য?
ক. জাতিবাচক খ. স্থানবাচক
গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক
৯৬। বিশেষণ পদ প্রধানত কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৯৭। সকল, সবাই, উভয় কী ধরনের সর্বনাম?
ক. সাকল্য খ. সাপেক্ষ
গ. নির্দেশক ঘ. অনির্দেশক।

ণিজন্ত ক্রিয়া
৯৮। প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়ার উদাহরণ কোনটি?
ক. সে পড়া বলে গেল
খ. ছাত্ররা খেলা করে
গ. মা শিশুকে চাঁদ দেখায়
ঘ. সে বাড়ি আসবে
৯৯। বচন অর্থ কী?
ক. ক্রমের ধারণা খ. গণনার ধারণা
গ. পরিমাণের ধারণা
ঘ. সংখ্যার ধারণা
১০০। কোনটি সঠিক বহুবচন?
ক. লাঠিগাছা খ. ফুলদল
গ. ঘটনা ঘ. তরুরা
১০১। কোন বহুবচন-বোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত হয়?
ক. বর্গ, বৃন্দ, মালা
খ. কুল, নিচয়, সকল
গ. আবলি, পুঞ্জ, রাশি
ঘ. কুল, সমূহ, বৃন্দ।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
শব্দ ও পদ
৮৫. ক ৮৬. খ ৮৭. ক ৮৮. ক ৮৯. গ ৯০. ক ৯১. ক ৯২. ক ৯৩. খ ৯৪. ক ৯৫. গ ৯৬. ক ৯৭. ক।
ণিজন্ত ক্রিয়া
৯৮. গ ৯৯. ঘ ১০০. ক ১০১. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা