বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

ণিজন্ত ক্রিয়া
১১৯। কোনটি নিত্যবৃত্ত অতীত কালের ঘটনা?
ক. আকাশে চাঁদ ছিল
খ. আমরা রোজ ফুল কুড়াতাম
গ. বেলা যে পড়ে এল
ঘ. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়
১২০। ‘বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন’—এখানে ‘দেখছিলেন’ কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত কাল
খ. ঘটমান বর্তমান কাল
গ. পুরাঘটিত বর্তমান কাল
ঘ. ঘটমান অতীত কাল
১২১। ‘১৯৭১ সালে এ দেশে ৩০ লাখ লোক মারা গিয়েছিল’—কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত কাল
খ. ঘটমান বর্তমান কাল
গ. পুরাঘটিত বর্তমান কাল
ঘ. পুরাঘটিত অতীত কাল
১২২। কোনটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ?
ক. আকাশজুড়ে মেঘ করেছে
খ. নতুন দা জুতা মচমচিয়ে চলছিলেন
গ. গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি
ঘ. চোখের আলোয় দেখেছিলাম
১২৩। অতীত কালের অভ্যাস বোঝাতে কোন কাল হয়?
ক. নিত্যবৃত্ত অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত
১২৪। যে ক্রিয়া ভবিষ্যতে সম্পন্ন করার জন্য আদেশ-অনুরোধ ইত্যাদি বোঝায়, তার কালকে কী বলে?
ক. পুরাঘটিত ভবিষ্যত্ খ. ভবিষ্যত্ অনুজ্ঞা
গ. সাধারণ ভবিষ্যত্ ঘ. ঘটমান ভবিষ্যত্
১২৫। কোনো কাজের ধরন বোঝায় তার ক্রিয়ায় ভাব কোনটি?
ক. শর্তবাচক ভাব খ. নির্দেশক ভাব
গ. অনুজ্ঞা ভাব ঘ. আকাঙ্ক্ষাবাচক ভাব
১২৬। নির্দেশক ভাবের উদাহরণ নিচের কোনটি?
ক. সব পড়া শিখো খ. বৃষ্টি নামুক
গ. লিলি পড়ছে ঘ. মিথ্যা কথা বলবে না
১২৭। বৃষ্টি নামুক। —বাক্যের ক্রিয়াটি কোন ভাব প্রকাশ করেছে?
ক. অনুজ্ঞা ভাব খ. নির্দেশক ভাব
গ. শর্তবাচক ভাব
ঘ. আকাঙ্ক্ষাবাচক ভাব
১২৮। বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি?
ক. বিশেষণ পদ খ. ক্রিয়া পদ
গ. কর্মপদ ঘ. কর্তৃ পদ।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ণিজন্ত ক্রিয়া
১১৯. ঘ ১২০. ঘ ১২১. ঘ ১২২. গ ১২৩. ক ১২৪. খ ১২৫. খ ১২৬. গ ১২৭. ঘ ১২৮. খ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
পাবলিক কলেজ, ঢাকা