বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুচ্ছেদ লিখন
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের অনুচ্ছেদ লিখন নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন-অনুচ্ছেদ কী?
উত্তর: মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্যের সমষ্টি হলো অনুচ্ছেদ। কোনো বিষয়ের একটি দিকের আলোচনা করা হয় এবং একটি মাত্র ভাব প্রকাশ পায় অনুচ্ছেদে।
অনুচ্ছেদ লেখা বা রচনায় কয়েকটি নিয়ম রয়েছে। যেমন:
১. একটি অনুচ্ছেদের মধ্যে একটি মাত্র ভাব প্রকাশ করতে হবে। বাইরের কোনো কথা বা তথ্য লেখা যাবে না।
১. সুশৃঙ্খলভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে।
৩. অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না।
৪. সাধু বা চলিত ভাষায় যেকোনো একটি রীতিতে অনুচ্ছেদ রচনা করতে হবে।
৫. একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
৬. যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে, তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ-সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে।
নিচে কয়েকটি অনুচ্ছেদের নমুনা দেওয়া হলো।

১. জাতীয় পাখি দোয়েল

জাতীয় পাখি দোয়েল
জাতীয় পাখি দোয়েল

দোয়েল একটি ছোট্ট পাখি। পালকগুলো সাদা-কালো। লেজটা ঊর্ধ্বমুখী। লোকালয়ে আর অগভীর জঙ্গলে একা একা ঘুরে বেড়ায়। ঝোপে, ঝাড়ে, গাছের কোটরে দালানের ফাঁক-ফোকরে থাকে। দোয়েলের মতো মিষ্টি গান গাইতে পারে খুব কম পাখি। নরম সুরে শিস দেয়। বসে থাকে গাছের উঁচু ডালে। মাঝেমধ্যে মধুর সুরে গানের তালে তালে লেজ নাচায়। সাদা-কালোয় সাজানো তার পালকের পোশাক। ডানার ওপরে চওড়া টানা দাগ। এর লেজ বেশ লম্বা। এরা গাছের শিকড়-বাকড় দিয়ে বাসা বানায়। ডিম পাড়ে তিন থেকে পাঁচটি। বিভিন্ন ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাবার। দোয়েল আমাদের জাতীয় পাখি।
২. ছবি আঁকা
মানুষ ভাবতে ভালোবাসে। মানুষের মনে যে ভাবনাগুলো খেলা করে, তার শিল্পময় প্রকাশই ছবি আঁঁকা। কে কখন ছবি আঁঁকা শুরু করেছিল, তা বলা মুশকিল। তবে মানুষের আঁঁকা সবচেয়ে পুরোনো ছবির কথা জানা যায়। ১৮৭৯ খ্রিষ্টাব্দে স্পেনে আলতামিরা নামক এক গুহায় প্রথম মানুষের আঁঁকা ছবির সন্ধান মেলে। যেকোনো মানুষই ছবি আঁঁকে। এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনো দিন ছবি আঁঁকেনি। পশু, পাখি, মাছ, আম জাম, কাঁঠাল, পেঁপে—এর কোনো না কোনোটি মানুষ জীবনে একবার হলেও এঁকেছে। আঁঁকতে আঁঁকতে অনেকের ছবি আঁকাটাই নেশা হয়ে যায় তখন জীবনে ছবি আঁঁকা ছাড়া আর কিছু ভাবতে পারে না। ছবি আঁঁকা নিয়েই তাদের স্বপ্ন, ছবি আঁঁকাই তাদের পেশা হয়ে যায়। তারা আপন প্রতিভার প্রকাশ ঘটায় ছবি আঁঁকার মধ্য দিয়ে। পৃথিবীতে অনেকে বিখ্যাত হয়েছেন শুধু ছবি এঁকে। তাঁরা কালকে অতিক্রম করেছেন। ছবি আঁঁকাই তাঁদের পৃথিবীতে অমরত্ব দান করেছে।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা