বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা ও বাংলা ভাষা
১. প্রাণিজগতে একমাত্র কাদের ভাষা আছে?
ক. পাখির খ. পশুর গ. মানুষের ঘ. সবার
২. ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয়?
ক. মাধ্যম খ. হাতিয়ার গ. অঙ্গ ঘ. বাহক
৩. ভাষা কত প্রকার?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৪. যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই, সেগুলোকে কী বলে?
ক. মৌখিক ভাষা খ. লিখিত ভাষা
গ. ইশারা ভাষা ঘ. লেখ্য ভাষা
৫. কোন ভাষার সীমাবদ্ধতা আছে?
ক. লিখিত ভাষার খ. ইশারা ভাষার
গ. মৌখিক ভাষার ঘ. লেখ্য ভাষা
৬. ভাষার লিখন ব্যবস্থা কেমন?
ক. বর্ণভিত্তিক খ. ভাবভিত্তিক
গ. ইশারাভিত্তিক ঘ. লেখাভিত্তিক
৭. অক্ষর কী?
ক. বর্ণ খ. ধ্বনি গ. বাক্য কথার টুকরো অংশ
৮. উচ্চারণের একক কী?
ক. বর্ণ খ. ধ্বনি গ. অক্ষর ঘ. শব্দ
৯. অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে, তাকে কোন ধরনের লিখনরীতি বলে?
ক. বর্ণভিত্তিক খ. অক্ষরভিত্তিক
গ. ভাবাত্মক ঘ. ভাষাভিত্তিক
১০. ভাষার প্রধান উপাদান কয়টি?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
১১. নিচের কোনটি ভাষার উপাদান নয়?
ক. বাগ্ধ্বনি খ. বাগার্থ গ. আওয়াজ ঘ. বাক্য
১২. পশু-পাখির ডাককে কী বলে?
ক. ধ্বনি খ. ভাষা গ. আওয়াজ ঘ. সংকেত
১৩. এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?
ক. আওয়াজ খ. শব্দ গ. ধ্বনি ঘ. ভাষা
১৪. বাক্য বলতে কী বোঝায়?
ক. কথা খ. শব্দ গ. ভাব ঘ. ইশারা
১৫. ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
১৬. বাক্যের সঙ্গে কাদের সম্পর্ক রয়েছে?
ক. বক্তা ও শ্রোতা খ. দর্শক গ. মানুষ ঘ. পাখি
১৭. ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. বাগার্থ
১৮. অঙ্গভঙ্গির মাধ্যমে, ছবি এঁকে, নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কী ভাষা বলে?
ক. অঙ্গভঙ্গির ভাষা খ. ভাব বিনিময়ের ভাষা
গ. চোখের ভাষা ঘ. বর্ণনার ভাষা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও

ভাষা ও বাংলা ভাষা
১. গ ২. খ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা