বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা ও বাংলা ভাষা
১৯. সংকেত ভাষার অপর নাম কী?
ক. চোখের ভাষা খ. ভাব বিনিময়ের ভাষা
গ. ইশারা ভাষা ঘ. বর্ণনার ভাষা
২০. অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য, তাকে কী ভাষা বলে?
ক. কথাভাষা খ. উপভাষা গ. প্রমিত ভাষা ঘ. ব্যক্তিভাষা
২১. উপভাষার আরেক নাম কী?
ক. আঞ্চলিক ভাষা খ. কথাভাষা গ. ব্যক্তিভাষা ঘ. কথ্য ভাষা
২২. একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে?
ক. ব্যক্তিভাষা খ. কথ্য ভাষা গ. উপভাষা ঘ. প্রমিত ভাষা
২৩. প্রমিত ভাষার অপর নাম কী?
ক. ব্যক্তিভাষা খ. সামাজিক ভাষা গ. উপভাষা ঘ. কথ্য ভাষা
২৪. বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা গ. উপভাষা ঘ. কথ্য ভাষা
২৫. ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায়, তাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা খ. ব্যক্তিভাষা গ. উপভাষা ঘ. কথ্য ভাষা
২৬. সমাজের কোনো বিশেষ শ্রেণির ভাষাকে কী ভাষা বলে?
ক. লেখ্য ভাষা খ. সামাজিক ভাষা গ. উপভাষা ঘ. কথ্য ভাষা
২৭. সামাজিক ভাষা কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ প্রকার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ভাষা ও বাংলা ভাষা
১৯. গ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা