বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ধ্বনি, বর্ণ, সন্ধি
৫১। পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন তাকে কী বলে?
ক. ধ্বনি-পরিবর্তন খ. প্রতিবেশ গ. ধ্বনি-রূপান্তর ঘ. ধ্বনিলোপ
৫২। অ-ধ্বনির পর আ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. ই খ. উ গ. আ ঘ. ঈ
৫৩। ‘পরীক্ষা’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পরি+ইক্ষা খ. পরী+ইক্ষা গ. পরি+ঈক্ষা ঘ. পরী+ঈক্ষা
৫৪। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি গ. বিসর্গ সন্ধি ঘ. বাংলা সন্ধি
৫৫। ‘নাবিক’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. না+ইক খ. নো+ইক গ. না+বি ঘ. নৌ-ইক
৫৬। ‘দুর্যোগ’-এর সন্ধি বিচ্ছেদ কী?
ক. দুহঃ+যোগ খ. দুঃ+যোগ গ. দূর+যোগ ঘ. দুহ+যোগ
৫৭। ‘দিগন্ত’-শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দিগ+অন্ত খ. দিক্+অন্ত গ. দিক+অন্ত ঘ. দিগ্+অন্ত
৫৮। ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
৫৯। ‘গায়ক’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. গা+অক খ. গৈ+অক গ. গায়+ক ঘ. গা+য়ক।
শব্দ, পদ, শব্দগঠন
১। শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. রূপতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. অর্থতত্ত্বে
২। প্রত্যয় শব্দের কোথায় বসে?
ক. পরে খ. পূর্বে গ. মাঝে ঘ. সঙ্গে
৩। শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কী বলে?
ক. নাম বিভক্তি খ. পদ বিভক্তি গ. শব্দ বিভক্তি ঘ. ক্রিয়া বিভক্তি
৪। দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কী বলে?
ক. বিভক্তি খ. উপসর্গ গ. সন্ধি ঘ. সমাস
৫। শব্দ কত প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
৬। বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহূত হয় তাকে কী বলে?
ক. বিশেষণ খ. সর্বনাম গ. ক্রিয়া ঘ. অব্যয়
৭। ক্রিয়া প্রধানত কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৮। যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে কী বলে?
ক. বিশেষ্য খ. সমাপিকা ক্রিয়া গ. অসমাপিকা ক্রিয়া ঘ. ক্রিয়া
৯। যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা সমাপ্তি বোঝায় তাকে কী বলে?
ক. বিশেষ্য খ. সমাপিকা ক্রিয়া গ. অসমাপিকা ক্রিয়া ঘ. ক্রিয়া
১০। বিশেষ্য শব্দের শেষে কী যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয়?
ক. উপসর্গ খ. অনুসর্গ গ. বিভক্তি ঘ. প্রত্যয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ধ্বনি, বর্ণ, সন্ধি
৫১. ক ৫২. গ ৫৩. ক ৫৪. গ ৫৫. গ ৫৬. ঘ ৫৭. খ ৫৮. খ ৫৯. খ।
শব্দ, পদ, শব্দগঠন
১. খ ২. ক ৩. গ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ক ৮. খ ৯. গ ১০. ঘ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা