বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

শব্দ ও পদ
১২. ‘কারক’ (কৃ+ণক) শব্দটির অর্থ কী?

ক. যা পদকে সম্পাদন করে
খ. যা সমাসকে সম্পাদন করে
গ. যে ক্রিয়া সম্পাদন করে
ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে
১৩. বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে?
ক. নামপদের
খ. অব্যয় পদের
গ. বিশেষণ পদের
ঘ. ক্রিয়া বিশেষণ পদের
১৪. বাক্যে কোন পদের সঙ্গে সম্পর্ক না থাকলে কারক হয় না?
ক. ক্রিয়াপদের
খ. বিশেষ্য পদের
গ. বিশেষণ পদের
ঘ. সর্বনাম পদের
১৫. বাক্য মধ্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কী বলে?
ক. সন্ধি খ. কারক
গ. সমাস ঘ. প্রত্যয়
১৬. কারক-বিভক্তি বা শব্দবিভক্তি কয় প্রকার?
ক. পাঁচ খ. ছয় গ. সাত ঘ. আট
১৭. ‘দিব তোমা শ্রদ্ধা ভক্তি’— বাক্যে ‘তোমা’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় শূন্য
খ. কর্মে শূন্য
গ. করণে শূন্য
ঘ. সম্প্রদানে শূন্য
১৮. ‘দেশের জন্য প্রাণ দাও’— বাক্যে ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় শূন্য
খ. কর্তায় ষষ্ঠী
গ. সম্প্রদানে শূন্য
ঘ. সম্প্রদানে ষষ্ঠী
১৯. ‘কালির দাগ সহজে ওঠে না’— বাক্যে ‘কালির’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. কর্তায় শূন্য
গ. কর্মে ষষ্ঠী
ঘ. সম্বন্ধে ষষ্ঠী
২০. ‘জিজ্ঞাসিব জনে জনে’—বাক্যে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় সপ্তমী খ. কর্মে দ্বিতীয়া
গ. কর্মে সপ্তমী ঘ. অপাদানে সপ্তমী
২১. ‘দশে মিলে করি কাজ’—বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় সপ্তমী
খ. কর্মে সপ্তমী
গ. করণে সপ্তমী
ঘ. সম্প্রদানে সপ্তমী
২২. ‘বাবাকে বড় ভয় পাই।’— নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি কোনটি?
ক. কর্মে দ্বিতীয়া
খ. কর্মে চতুর্থী
গ. অপাদানে দ্বিতীয়া
ঘ. অপাদানে পঞ্চমী
২৩. ‘পাপে বিরত হও’— বাক্যটিতে ‘পাপে’ কোন কারক?
ক. কর্মকারক
খ. করণ কারক
গ. অপাদান কারক
ঘ. অধিকরণ কারক
২৪. ‘ট্রেন ঢাকা ছাড়ল’—‘ঢাকা’ পদটি কোন কারক?
ক. অপাদান খ. কর্ম
গ. অধিকরণ ঘ. করণ
২৫.‘সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়?’— নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে সপ্তমী
খ. অপাদানে সপ্তমী
গ. কর্তৃকারকে সপ্তমী
ঘ. অপাদানে পঞ্চমী
২৬. ‘তিলে তৈল হয়’—বাক্যে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?
ক.কর্তায় সপ্তমী
খ. কর্মে সপ্তমী
গ. অপাদানে সপ্তমী
ঘ. অধিকরণে শূন্য
২৭. ‘সমুদ্র-জলে লবণ আছে।’ নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে সপ্তমী
খ. অপাদানে সপ্তমী
গ. করণে সপ্তমী
ঘ. সম্প্রদানে সপ্তমী।

*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
শব্দ ও পদ
১২. গ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. গ ২১. ক ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. ক ২৬. গ ২৭. ক।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা