বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাক্য
৬. সময়বাচক ও স্থানবাচক পদ কর্মের সঙ্গে বসে—এ নিয়মে গঠিত বাক্য কোনটি?
ক. কাল স্কুল বন্ধ ছিল
খ. মামুন নীরবে বই পড়ছে
গ. রাখাল জোরে চাবুক কষছেন
ঘ. রানা ডুকরে কাঁদছে
৭. গঠনের বৈচিত্র্যের দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
৮। কোনটি জটিল বা মিশ্র বাক্য?
ক. যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
খ. খোকা নিয়মিত পড়াশোনা করে, তাই সে পুরস্কার পায়
গ. সে কাল আসবে এবং আমি যাব
ঘ. তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না
৯। কোনটি যৌগিক বাক্য?
ক. জগতে এমন কিছু নেই, যা অসম্ভব
খ. তিনি অর্থশালী, কিন্তু শিক্ষিত নন
গ. যে ভিক্ষা করতে এসেছে, তাকে দান করো
ঘ. যে ভিক্ষা চায়, তাকে দান করো
১০। কোনটি মিশ্র বাক্য?
ক. যিনি সত্ পথে চলেন, তিনি সুখী হন
খ. খোকা নিয়মিত পড়াশোনা করে, তাই সে পুরস্কার পায়
গ. আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি
ঘ. মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে
১১। কোন বাক্যে যিনি-তিনি, যা-তা, যে-সেই ইত্যাদি সর্বনাম থাকে?
ক. জটিল বাক্যে খ. সরল বাক্যে
গ. যৌগিক বাক্যে ঘ. মিশ্র বাক্যে
১২। নিচের কোন বাক্যটি জটিল বাক্য?
ক. ধনীরা প্রায় কৃপণ হয়
খ. কৃপণেরাই ধনী হয়
গ. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয় ঘ. তিনি ধনী ও কৃপণ
১৩। একটি সার্থক বাক্যের গুণ কী কী?
ক. আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা
খ. আসত্তি, আকাঙ্ক্ষা, রীতিমতো
গ. আসত্তি, যোগ্যতা, অর্থবাচকতা
ঘ. অর্থবাচকতা, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা
১৪। জটিল বাক্যের অপর নাম কী?
ক. যৌগিক খ. মিশ্র
গ. সরল ঘ. বিধেয়
১৫। তিনি অর্থশালী, কিন্তু শিক্ষিত নন—এটি কোন ধরনের বাক্য?
ক. সরল খ. কঠিন
গ. যৌগিক ঘ. মিশ্র।
বিরামচিহ্ন
১। বিরামচিহ্ন কেন ব্যবহূত হয়?
ক. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
খ. বাক্য সংকোচনের জন্য
গ. বাক্যের সৌন্দর্যের জন্য
ঘ. বাক্যে অলংকৃত করার জন্য
২। কোন বিরামচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
ক. কমা খ. সেমিকোলন
গ. দাঁড়ি ঘ. উদ্ধরণ চিহ্ন
৩। বিস্ময়সূচক চিহ্নের বিরতিকাল কত?
ক. ১/২ সেকেন্ড খ. ২ সেকেন্ড
গ. ১ সেকেন্ড ঘ. দেড় সেকেন্ড
৪। একাধিক বাক্যের মধ্যে নিকট সম্বন্ধ থাকলে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. কমা খ. কোলন
গ. সেমিকোলন ঘ. ড্যাশ
৫। যৌগিক বাক্যের মাঝে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. কমা খ. কোলন
গ. ড্যাশ ঘ. সেমিকোলন
৬। বাক্যে অর্থবিভাগ দেখানোর জন্য কমা বসে।— এর উদাহরণ কোনটি?
ক. আমিন, এদিকে এসো
খ. কী, এত বড় সাহস
গ. রুবি বলল সে যাবে না
ঘ. তুমি যাবে, না যাবে না
৭। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. কমা খ. সেমিকোলন
গ. কোলন ঘ. ড্যাশ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাক্য
৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. গ।
বিরামচিহ্ন
১. ক ২. গ ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. খ।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা