বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ নম্বর প্রশ্ন (খ)

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৫ নম্বর (খ) প্রশ্নের উত্তর দেওয়া হলো।

প্রশ্ন: নিচের বাক্যগুলোকে নির্দেশ অনুসারে রূপান্তর করো।

প্রশ্ন-১
১. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)
২. অনেকের জীবনে প্রথমে দুঃখ আসে, পরে সুখ আসে। (সরল)
৩. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
৪. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। (নেতিবাচক)
৫. এ জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা না বলে পারে না। (অস্তিবাচক)
৬. বাংলাদেশের রাজধানীর নাম কী, তা জানতে চাই। (প্রশ্নবোধক)
৭. সত্য কথা না বলে বিপদে পড়েছি। (জটিল)
৮. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক)
উত্তর:
১. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়।
২. অনেকের জীবনে দুঃখের পরে সুখ আসে।
৩. তিনি বিদ্বান বটে, কিন্তু নিরহংকারী।
৪. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।
৫. এ জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা বলে।
৬. বাংলাদেশের রাজধানীর নাম কী?
৭. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
৮. বিপদ ও দুঃখ একসঙ্গেই আসে।

প্রশ্ন-২
১. আমারও ইহাদের উপর সহোদর স্নেহ আছে। (নেতিবাচক)
২. এসব কথা সে মুখে আনিতে পারিত না। (অস্তিবাচক)
৩. পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না। (প্রশ্নসূচক)
৪. তোমাকে এই কটা দিন মাত্র জানিলাম, তবু তোমার হাতেই ও রহিল। (সরল)
৫. পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। (জটিল)
৬. সে অনেক চেষ্টা করে সাফল্য লাভ করেছে। (যৌগিক)
৭. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। (অস্তিবাচক)
৮. যদি পরিশ্রম করো, তবে ফল পাবে (যৌগিক)
উত্তর:
১. আমারও ইহাদের ওপর সহোদর স্নেহ যে নেই তা নয়।
২. এসব কথা সে মুখে আনিতে অপারগ।
৩. পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা কি করা যায়?
৪. তোমাকে এই কটা দিন মাত্র জানা সত্ত্বেও তোমার হাতেই ও রহিল।
৫. যদি ইচ্ছা থাকে, তা হলে পৃথিবীতে সবকিছুই করা সম্ভব।
৬. সে অনেক চেষ্টা করেছে, তাই সাফল্য লাভ করেছে।
৭. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারা অসম্ভব।
৮. পরিশ্রম করো, তা হলে ফল পাবে।
# বাকি অংশ ছাপা হবে শনিবার
সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা