৫ নম্বর প্রশ্ন (খ)
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৫ নম্বর (খ) প্রশ্ন ও তার নমুনা উত্তর দেওয়া হলো।
প্রশ্ন: নিচের বাক্যগুলোকে নির্দেশ অনুসারে রূপান্তর করো।
প্রশ্ন-৩
১. যদিও তিনি বিদ্বান, তবুও তার বিন্দুমাত্র অহংকার নেই। (সরল)
২. যে মিথ্যা কথা বলে, তাকে কেউ ভালোবাসে না। (সরল)
৩. কোথাও ধার পেলাম না বলে তোমার কাছে এসেছি। (সরল)
৪. যদি পাস করতে চাও, তাহলে পড়ো। (সরল)
৫. আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি। (সরল)
৬. গাছটি ওপড়ানোর জন্য কারও হাত কি এগিয়ে আসে? (না-বোধক নির্দেশাত্মক)
৭. আমরা বাধা দিতে পারলাম না। (অস্তিবাচক)
৮. ধনীরা কৃপণ হয়। (জটিল)
উত্তর:
১. তিনি বিদ্বান হলেও নিরহংকারী।
২. মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না।
৩. কোথাও ধার না পেয়ে তোমার কাছে এসেছি।
৪. পাস করতে চাইলে পড়ো।
৫. তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই।
৬. গাছটি ওপড়ানোর জন্য কারও হাত এগিয়ে আসে না।
৭. আমরা বাধা দিতে অক্ষম ছিলাম।
৮. যারা ধনী, তারা কৃপণ হয়।
প্রশ্ন-৪
১. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবোধক)
২. তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। (যৌগিক)
৩. সে দরিদ্র বটে, কিন্তু সত্যবাদী। (জটিল)
৪. যারা জ্ঞানী, তারা সত্যিকার ধনী। (সরল)
৫. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)
৬. সে একটু বিস্মিত না হয়ে পারে না। (অস্তিবাচক)
৭. এটা নিঃসন্দেহ যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ। (নেতিবাচক)
৮. শত্রুতা অনেকের সঙ্গেই থাকে, বন্ধুত্ব থাকে কম মানুষের সঙ্গে। (সরল)
উত্তর:
১. সরস্বতী কি বর দেবেন না?
২. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না।
৩. যদিও তিনি দরিদ্র, তথাপি তিনি সত্যবাদী।
৪. জ্ঞানীরাই সত্যিকার ধনী।
৫. শীতে দরিদ্র মানুষের কী কষ্ট!
৬. সে একটু বিস্মিত হলো।
৭. সন্দেহ থাকে না যে, তুলসীগাছটির কেউ যত্ন নিচ্ছে।
৮. অনেকের সঙ্গে শত্রুতা থাকলেও বন্ধুত্ব থাকে কম মানুষের সঙ্গে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা