৫ নম্বর প্রশ্ন (খ)
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৫ নম্বর (খ) প্রশ্নের নমুনা উত্তর দেওয়া হলো।
প্রশ্ন: নিচের বাক্যগুলোকে নির্দেশ অনুসারে রূপান্তর করো।
প্রশ্ন-৫
১. ভুল সবাই করে। (প্রশ্নবোধক)
২. আমি এ সাক্ষী চাই না। (জটিল)
৩. যে ভিক্ষা চায় তাকে দান করো। (সরল)
৪. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক)
৫. তোমার নাম কী? (অনুজ্ঞাসূচক)
৬. আমারও এদের ওপর সহোদর স্নেহ আছে। (নেতিবাচক)
৭. তারা যাবে না কোথাও। (অস্তিবাচক)
উত্তর:
১. সবাই কি ভুল করে?
২. আমি সেই ব্যক্তি যে এ সাক্ষী চাই না।
৩. ভিক্ষুককে দান করো।
৪. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।
৫. তোমার নাম বলো।
৬. আমারও এদের ওপর সহোদর স্নেহ যে নেই তা নয়।
৭. তারা এখানেই থাকবে।
প্রশ্ন-৬
১. ঈদের ছুটিতে আমরা বাড়ি যাব। (জটিল)
২. অন্ধকে আলো দাও। (জটিল)
৩. যারা দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে। (সরল)
৪. তুমি আসবে এবং আমি যাব। (সরল)
৫. ফুল সবাই ভালোবাসে। (প্রশ্নবোধক)
৬. দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
৭. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)
উত্তর:
১. যখন ঈদের ছুটি হবে, তখন আমরা বাড়ি যাব।
২. যে অন্ধ, তাকে আলো দাও।
৩. দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে।
৪. তুমি আসবে আমি যাব।
৫. ফুল কে না ভালোবাসে?
৬. দৃশ্যটি কী সুন্দর!
৭. বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়?
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা