বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ নম্বর প্রশ্ন (খ)
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৫ নম্বর (খ) প্রশ্নের নমুনা উত্তর দেওয়া হলো।
প্রশ্ন: নিচের বাক্যগুলোকে নির্দেশ অনুসারে রূপান্তর করো।
প্রশ্ন-৭
১. ইন্দ্রের যেমন ঐরাবত, আমার তেমনি পদ্মা। (সরল)
২. সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)
৩. দোষ স্বীকার করো, তোমাকে শাস্তি দেব না। (মিশ্র)
৪. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)
৫. লক্ষ্মী বর দেবেন না। (প্রশ্নসূচক)
৬. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞাসূচক)
৭. ত্যাগের এ মহিমা অপূর্ব। (বিস্ময়বোধক)
৮. উপায়ান্তর না থাকলে দেশান্তরে যেতে হবে। (না-বোধক)
উত্তর:
১. ইন্দ্রের ঐরাবতের মতোই আমার পদ্মা।
২. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
৩. তুমি যদি দোষ স্বীকার করো, তাহলে তোমাকে শাস্তি দেব না।
৪. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়।
৫. লক্ষ্মী কি বর দেবেন?
৬. মন দিয়ে লেখাপড়া করো।
৭. কী অপূর্ব ত্যাগের মহিমা!
৮. উপায়ান্তর না থাকলে দেশে থাকা হবে না।
প্রশ্ন-৮
১. সারথি ভূপতির আদেশ পাইয়া, পুনর্বার রথ চালনা করিল। (চলিত)
২. কেহ কহিয়া দিতেছে না। (অস্তিবাচক)
৩. তিনি দরিদ্র হলেও ভদ্র। (যৌগিক)
৪. এ জন্যই তোমাকে সকলে প্রিয়ংবদা বলে (নেতিবাচক)
৫. আমার নিবাস নেই। (জটিল)
৬. তোমার যিনি বাপ তার নাম কী? (সরল)
৭. পুলিশের লোক জানিবে কী করিয়া? (নেতিবাচক)
৮. ভুল সকলেই করে। (প্রশ্নবোধক)
উত্তর:
১. সারথি ভূপতির আদেশ পেয়ে পুনরায় রথ চালনা করল।
২. সকলেই কহিয়া দিতে অসম্মতি প্রকাশ করিতেছে।
৩. তিনি দরিদ্র, কিন্তু ভদ্র।
৪. এ জন্যই তোমাকে সকলে প্রিয়ংবদা না বলে পারে না।
৫. আমি এমন ব্যক্তি, যার কোনো নিবাস নেই।
৬. তোমার বাপের নাম কী?
৭. পুলিশের লোকের জানার কোনো উপায় নেই।
৮. ভুল কে না করে?
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা