৫ নম্বর প্রশ্ন (খ)
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৫ নম্বর (খ) প্রশ্নের উত্তর দেওয়া হলো।
প্রশ্ন: নিচের বাক্যগুলোকে নির্দেশ অনুসারে রূপান্তর করো।
প্রশ্ন-৯
১. লোভ পরিত্যাগ করো, তুমি সুখে থাকবে। (সরল)
২. পড়াশোনা করলে জীবনে উন্নতি করতে পারবে। (যৌগিক)
৩. দোষ করেছ অতএব শাস্তি পাবে। (মিশ্র)
৪. মানুষ মরণশীল। (নেতিবাচক)
৫. এমন লোক নেই, যিনি দেশকে ভালোবাসেন না। (অস্তিবাচক)
৬. পিতা যখন আছেন পুত্রকে খোঁজ কেন? (যৌগিক)
৭. শৈশবে তাঁর বাবা মারা যান। (প্রশ্নবোধক)
৮. টাকায় কি সবই হয়? (নেতিবাচক)
উত্তর:
১. লোভ পরিত্যাগ করলে তুমি সুখে থাকবে।
২. পড়াশোনা করো, জীবনে উন্নতি করতে পারবে।
৩. যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।
৪. কোনো মানুষ অমর নয়।
৫. সবাই দেশকে ভালোবাসে।
৬. পিতা আছেন, সুতরাং পুত্রকে খোঁজ কেন?
৭. তাঁর বাবা কি শৈশবে মারা যান?
৮. টাকায় হয় না এমন কিছু আছে কি?
প্রশ্ন-১০
১. তিনি ধনী হয়েও অসুখী ছিলেন। (নেতিবাচক)
২. রহিমের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)
৩. তুমি ধনী কিন্তু উদার নও। (জটিল)
৪. অল্পলোকই বেদের অর্থ বুঝত। (নেতিবাচক)
৫. দয়া করে সব খুলে বলুন। (যৌগিক)
৬. সে মরবে, তবুও এ কথা বলবে না। (জটিল)
৭. তাদের যে দৃষ্টি, তাতে সামান্য বিস্ময়ের ভাব। (সরল)
৮. এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। (প্রশ্নবাচক)
উত্তর:
১. তিনি ধনী হয়েও সুখী ছিলেন না।
২. রহিম অসুস্থ।
৩. যদিও তুমি ধনী, তথাপি তুমি উদার নও।
৪. অনেকেই বেদের অর্থ বুঝত না।
৫. দয়া করুন এবং সব খুলে বলুন।
৬. যদি তার মৃত্যুও হয় তবুও এ কথা বলবে না।
৭. তাদের দৃষ্টিতে সামান্য বিস্ময়ের ভাব।
৮. এ কথা কোনো বাপ কি ভদ্র সমাজে কবুল করিতে চাহিত?
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা