৫ নম্বর প্রশ্ন (খ)
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৫ নম্বর (খ) প্রশ্ন ও তার নমুনা উত্তর দেওয়া হলো।
প্রশ্ন: নিচের বাক্যগুলোকে নির্দেশ অনুসারে রূপান্তর করো।
প্রশ্ন-১১
১. দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে। (জটিল)
২. পৃথিবীতে অবাস্তব বলে কিছুই নেই। (অস্তিবাচক)
৩. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)
৪. তোমার এরূপ ব্যবহার উচিত হয়নি। (অস্তিবাচক)
৫. আজকাল সব জিনিসই দুর্লভ। (নেতিবাচক)
৬. আমার কথা বিশ্বাস করো, তোমার মঙ্গল হবে। (সরল)
৭. পরিশ্রম করো, তবে ফল পাবে। (মিশ্র)
উত্তর:
১. যারা দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে।
২. পৃথিবীর সবকিছুই বাস্তব।
৩. আহা! শীতে দরিদ্র মানুষের কী কষ্ট!
৪. তোমার এরূপ ব্যবহার অনুচিত।
৫. আজকাল কোনো জিনিসই সহজে লাভ করা যায় না।
৬. আমার কথা বিশ্বাস করলে তোমার মঙ্গল হবে।
৭. যদি পরিশ্রম করো, তবে ফল পাবে।
প্রশ্ন-১২
১. ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। (জটিল)
২. যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল)
৩. মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে। (সরল)
৪. আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। (যৌগিক)
৫. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক)
৬. তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না। (মিশ্র)
৭. যেসব পশু মাংস ভোজন করে, তারা অত্যন্ত বলবান হয়। (সরল)
৮. ভিক্ষুককে দান করো। (মিশ্র)
উত্তর:
১. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।
২. বুদ্ধিহীনেরাই এ কথা বিশ্বাস করবে।
৩. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।
৪. আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি।
৫. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।
৬. যদিও তার টাকা আছে, তবু তিনি দান করেন না।
৭. মাংসভোজী পশুরা অত্যন্ত বলবান হয়।
৮. যে ভিক্ষা চায়, তাকে দান করো।
প্রশ্ন-১৩
১. যা বার্ধক্য, তা সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল)
২. পরিশ্রমী ব্যক্তি সুখী হয়। (জটিল)
৩. তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। (যৌগিক)
৪. কেহ কহিয়া দিতেছে না। (অস্তিবাচক)
৫. জন্মভূমিকে সবাই ভালোবাসে। (নেতিবাচক)
৬. এতে দোষ নেই। (প্রশ্নবোধক)
৭. দেশের সেবা করা সবার কর্তব্য। (অনুজ্ঞাসূচক)
৮. সে কাল এলে আমি যাব। (জটিল)
উত্তর:
১. বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।
২. যে ব্যক্তি পরিশ্রম করে, সে ব্যক্তি সুখী হয়।
৩. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না।
৪. সবাই কহিয়া দেওয়া হইতে বিরত থাকিতেছে।
৫. জন্মভূমিকে কে না ভালোবাসে?
৬. এতে দোষের কী আছে?
৭. সকলে দেশসেবা করো।
৮. যদি সে কাল আসে, তাহলে/তবে আমি যাব।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা