
৫ নম্বর প্রশ্ন (খ)
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৫ নম্বর (খ) প্রশ্ন ও তার নমুনা উত্তর দেওয়া হলো।
প্রশ্ন: নিচের বাক্যগুলোকে নির্দেশ অনুসারে রূপান্তর করো।
প্রশ্ন-২৫
১. এ আশ্রমমৃগ, বধ করিবেন না। (অস্তিবাচক)
২. আমারও ইহাদের ওপর সহোদর স্নেহ আছে। (নেতিবাচক)
৩. আমি ছিলাম বর, সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। (সরল)
৪. আমাদের মানসিক দাসত্ব মোচন হয় নাই। (প্রশ্নবোধক)
৫. কারও মুখে কোনো কথা সরে না। (অস্তিবাচক)
উত্তর:
১. এ আশ্রমমৃগ, বধ করা হইতে বিরত হউন।
২. আমারও যে ইহাদের ওপর সহোদর স্নেহ নাই তাহা নহে।
৩. আমি বর ছিলাম বলে বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল।
৪. আমাদের মানসিক দাসত্ব মোচন হয়েছে কি?
৫. সকলেই চুপ করে রইল।
প্রশ্ন-২৬
১. আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি। (সরল)
২. দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
৩. দয়া করে সব খুলে বলুন। (যৌগিক)
৪. সে মরবে, তবু এ কথা বলবে না। (জটিল)
৫. শহিদের মৃত্যু নেই। (অস্তিবাচক)
৬. দেশের সেবা করবে। (নির্দেশাত্মক)
৭. তোমার দীর্ঘ জীবন কামনা করছি। (প্রার্থনাসূচক)
উত্তর:
১. তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই।
২. দৃশ্যটি কী সুন্দর!
৩. দয়া করুন এবং সব খুলে বলুন।
৪. যদি তার মৃত্যুও হয়, তবুও এ কথা বলবে না।
৫. শহিদেরা অমর।
৬. দেশের সেবা করা কর্তব্য।
৭. তুমি দীর্ঘজীবী হও।
প্রশ্ন-২৭
১. শৈশবে তাঁর বাবা মারা যান। (প্রশ্নবোধক)
২. মানুষ মরণশীল! (নেতিবাচক)
৩. সত্ ব্যক্তি বলে সবাই তাকে শ্রদ্ধা করে। (যৌগিক)
৪. ‘তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? (সরল)
৫. ধনের ধর্মই অসাম্য। (যৌগিক)
৬. মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবোধক)
৭. এতে দোষ কী? (নেতিবাচক)
উত্তর:
১. শৈশবে কি তাঁর বাবা মারা যান?
২. মানুষ অমর নয়।
৩. তিনি সত্ ব্যক্তি, এ জন্য সবাই তাকে শ্রদ্ধা করে।
৪. তুমি অধম বলে আমি উত্তম হব না কেন?
৫. ধনের ধর্ম যা, তা অসাম্য।
৬. মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি?
৭. এতে দোষ নেই।
প্রশ্ন: নিচের বাক্যগুলোকে নেতিবাচক থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করো।
১. সন্দেহ থাকে না যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ।
২. সে একটু বিস্মিত না হয়ে পারে না।
৩. গাছটি উপড়ানোর জন্য কারও হাত এগিয়ে আসে না।
৪. হয়তো তার যাত্রা শেষ হয় নাই।
৫. হিন্দু রীতিনীতি এদের তেমন ভালো জানা নেই।
৬. আমি নড়লাম না।
৭. আমি অন্য ঘরে যাব না।
৮. তাতে সমাজজীবন চলে না।
উত্তর:
১. এটা নিঃসন্দেহ যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ।
২. সে একটু বিস্মিতই হয়।
৩. গাছটি উপড়ানোর ব্যাপারে সবাই নীরব রইল।
৪. তার যাত্রা হয়তো এখনো বাকি আছে।
৫. হিন্দু রীতিনীতি এদের অনেকটাই অজানা।
৬. আমি অনড় রইলাম।
৭. আমি এ ঘরেই থাকব।
৮. তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
প্রশ্ন: নিচের বাক্যগুলোকে নেতিবাচক থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করো।
১. কিন্তু বরফ গলিল না।
২. এসব কথা সে মুখে আনিতে পারিত না।
৩. সে একটু বিস্মিত না হয়ে পারে না।
৪. হয়তো তার যাত্রা শেষ হয় নাই।
৫. তাতে সমাজজীবন চলে না।
উত্তর:
১. কিন্তু বরফ অগলিত রহিল।
২. এসব কথা মুখে আনা তার পক্ষে অসম্ভব ছিল।
৩. সে একটু বিস্মিত হলো।
৪. হয়তো তার যাত্রা এখনো চলছে।
৫. তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
প্রশ্ন: অস্তিবাচক বাক্যকে নেতিবাচকে ও নেতিবাচক বাক্যকে অস্তিবাচকে রূপান্তর করো।
১. আপনি আমায় অবিশ্বাস করছেন।
২. ওরা তোমাকে পাঠিয়েছে।
৩. সে কিছুতেই সন্তুষ্ট নয়।
৪. আমি অন্য ঘরে যাব না।
৫. খুব সময়মতো এসে পড়েছি।
৬. একে আমি মরতে দেব না।
৭. আদরের দেমাক করিস না।
৮. আরও দুবার ফোন করেছি।
উত্তর:
১. আপনি আমায় বিশ্বাস করছেন না।
২. ওরা কি তোমাকে পাঠায়নি?
৩. সে সবকিছুতেই অসন্তুষ্ট।
৪. আমি এই ঘরেই থাকব।
৫. একেবারেই অসময়ে এসে পড়িনি।
৬. একে আমি বাঁচিয়ে রাখব।
৭. আদরের দেমাক করা থেকে বিরত হও।
৮. দুবারের কম ফোন করিনি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা