
৫ নম্বর প্রশ্ন (খ)
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৫ নম্বর (খ) প্রশ্ন ও তার নমুনা উত্তর দেওয়া হলো।
প্রশ্ন: নেতিবাচক বাক্যগুলোকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করো।
১. দেবার্চনার কথা, কোনো দিন তিনি চিন্তাও করেন নাই।
২. না মহারাজ, তিনি আশ্রমে নাই।
৩. এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই।
৪. মানুষটা সমস্ত রাত খেতে পাবে না।
উত্তর:
১. দেবার্চনার কথা সর্বদা তার চিন্তাবহির্ভূত ছিল।
২. হ্যাঁ মহারাজ, তিনি আশ্রমের বাইরে আছেন।
৩. আমার অন্তঃপুর এরূপ রমণী বিবর্জিত।
৪. মানুষটা সমস্ত রাত অনাহারে থাকবে।
প্রশ্ন: নেতিবাচক বাক্যগুলোকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করো।
১. তাদের সে জ্বালা নাই।
২. তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনি নাই।
৩. অনেক দিন মৃত্যুঞ্জয়ের দেখা নাই।
উত্তর:
১. তাদের সে জ্বালা আছে কি?
২. তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনিয়াছ কি?
৩. অনেক দিন মৃত্যুঞ্জয়ের দেখা পাওয়া গেছে কি?
প্রশ্ন: অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করো।
১. সে বাপকে যত চিঠি লিখিত আমাকে দেখাইত।
২. দেশের প্রচলিত ধর্মকর্মে তাহার অনাস্থা ছিল।
৩. এটি নিঃসন্দেহ যে কেউ তুলসীগাছটির যত্ন নিচ্ছে।
উত্তর:
১. সে বাপকে যত চিঠি লিখিত আমাকে না দেখাইয়া পারিত না।
২. দেশের প্রচলিত ধর্মকর্মে তাহার আস্থা ছিল না।
৩. এটি সন্দেহ থাকে না যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ।
প্রশ্ন: অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করো।
১. যখনকার সরকার তখনকার হুকুম পালন করি।
২. আজ ওই গ্রামটাকে শায়েস্তা করতে হবে।
৩. আত্মরক্ষা করতেই যাব।
৪. সপ্তাহে এক দিন তাকে থানায় হাজিরা দিতে হয়।
৫. একটি বাঁশ উধাও হয়ে গেছে।
উত্তর:
১. যখনকার সরকার তখনকার হুকুম পালন না করে পারি না।
২. আজ ওই গ্রামটাকে শায়েস্তা না করলেই নয়।
৩. আত্মরক্ষা করতে না গিয়ে পারব না।
৪. সপ্তাহে এক দিন তাকে থানায় হাজিরা না দিলে চলে না।
৫. একটি বাঁশ খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রশ্ন: জটিল বাক্যগুলোকে সরল বাক্যে রূপান্তর করো।
১. কেহ কহিয়া দিতেছে না তথাপি তপোবন বলিয়া বোধ হইতেছে।
২. যদি কার্যক্ষতি না হয়, তথায় গিয়া অতিথি সত্কার করুন।
৩. ইহাদের যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই।
৪. শরাসনে যে শর সংহতি করিয়াছে, আশু তাহার প্রতিসংহার করুন।
৫. তুমি নবমালিকা, কুসুমকোমল, তথাপি তোমায় আলবাল জলসেচনে নিযুক্ত করিয়াছেন।
উত্তর:
১. কেহ কহিয়া না দিলেও তপোবন বলিয়া বোধ হইতেছে।
২. কার্যক্ষতি না হইলে তথায় গিয়া অতিথি সত্কার করুন।
৩. ইহাদের মতো রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই।
৪. শরাসনে সংহত শরের আশু প্রতিসংহার করুন।
৫. তুমি নবমালিকা, কুসুমকোমলা হওয়া সত্ত্বেও তোমায় আলবাল জলসেচনে নিযুক্ত করিয়াছেন।
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা