বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ নম্বর প্রশ্ন (ক)
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৬-এর ক নম্বর নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ
অশুদ্ধ: শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করব।
শুদ্ধ: শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
অশুদ্ধ: বাক্যটির উত্কর্ষতা প্রশংসনীয়।
শুদ্ধ: বাক্যটির উত্কর্ষ প্রশংসনীয়।
অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।
শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র।
অশুদ্ধ: তাকে স্বপরিবারে দাওয়াত করো।
শুদ্ধ: তাকে সপরিবারে দাওয়াত করো।
অশুদ্ধ: আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
শুদ্ধ: আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি।
অশুদ্ধ: শুধুমাত্র তুমি গেলেই হবে।
শুদ্ধ: শুধু তুমি গেলেই হবে।
অশুদ্ধ: তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
শুদ্ধ: তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার।
অশুদ্ধ: কেউ মরে বিল ছেঁচে, কেউ খায় শিং।
শুদ্ধ: কেউ মরে বিল ছেঁচে, কেউ খায় কই।
অশুদ্ধ: দারিদ্রতাকে জয় করতে হলে পরিশ্রম করো।
শুদ্ধ: দারিদ্র্যকে জয় করতে হলে পরিশ্রম করো।
অশুদ্ধ: পূর্বদিকে সূর্য উদয় হয়।
শুদ্ধ: পূর্ব দিকে সূর্য উদিত হয়।
অশুদ্ধ: গীতাঞ্জলী পড়েছ কি?
শুদ্ধ: ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
অশুদ্ধ: নদীর জল হ্রাস হয়েছে।
শুদ্ধ: নদীর জল হ্রাস পেয়েছে।
অশুদ্ধ: এ কথা প্রমাণ হয়েছে।
শুদ্ধ: এ কথা প্রমাণিত হয়েছে।
অশুদ্ধ: আমার এ পুস্তকের কোনো আবশ্যক নেই।
শুদ্ধ: আমার এ পুস্তকের কোনো আবশ্যকতা নেই।
অশুদ্ধ: তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়।
শুদ্ধ: তোমার তথ্য গ্রহণযোগ্য নয়।
অশুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
শুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।
অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন।
শুদ্ধ: তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন।
অশুদ্ধ: ইহার আবশ্যক নেই।
শুদ্ধ: ইহার আবশ্যকতা নেই।
অশুদ্ধ: সে সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ: তিনি সভায় উপস্থিত ছিলেন।
অশুদ্ধ: সমৃদ্ধশালী বাংলাদেশই আমাদের একান্তভাবেই কাম্য।
শুদ্ধ: সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্ত কাম্য।
অশুদ্ধ: আমার এ কাজে সহযোগীতা নেই।
শুদ্ধ: এ কাজে আমার সহযোগিতা নেই।
অশুদ্ধ: দৈন্যতা প্রশংসনীয় নয়।
শুদ্ধ: দৈন্য প্রশংসনীয় নয়।
অশুদ্ধ: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।
শুদ্ধ: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।
অশুদ্ধ: উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
শুদ্ধ: উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
অশুদ্ধ: সে তাহার শিক্ষকের একান্ত বাধ্যগত ছাত্র।
শুদ্ধ: সে তাহার শিক্ষকের একান্ত অনুগত ছাত্র।
অশুদ্ধ: তাহারা বাড়ি যাচ্ছে।
শুদ্ধ: তারা বাড়ি যাচ্ছে।
অশুদ্ধ: অপব্যায় একটি মারাত্মক ব্যধি।
শুদ্ধ: অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
অশুদ্ধ: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
অশুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
শুদ্ধ: অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
অশুদ্ধ: অতি লোভে তাতী নষ্ট।
শুদ্ধ: অতি লোভে তাঁতি নষ্ট।
অশুদ্ধ: অতিশয় দুঃখিত হলাম।
শুদ্ধ: খুব দুখ পেলাম।
অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ: আমি সন্তুষ্ট হলাম।
অশুদ্ধ: গীতাঞ্জলী একখানা কাব্যগ্রন্থ।
শুদ্ধ: ‘গীতাঞ্জলি’ একখানা কাব্যগ্রন্থ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা