৬ (ক) নম্বর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৬ (ক) নম্বর নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ
অশুদ্ধ: পরোপকার মানুষত্বের পরিচায়ক।
শুদ্ধ: পরোপকার মনুষ্যত্বের পরিচায়ক।
অশুদ্ধ: বাড়ির মালিক যে চিঠি প্রদর্শন করেছিল, তা নয়।
শুদ্ধ: বাড়ির মালিক যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, তা নয়।
অশুদ্ধ: বিদ্যাণকে সকলে শ্রদ্ধা করে।
শুদ্ধ: বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে।
অশুদ্ধ: মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে।
শুদ্ধ: মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
অশুদ্ধ: যাবতীয় প্রাণীকুল এই গ্রহের বাসিন্দা।
শুদ্ধ: যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।
অশুদ্ধ: রচনাটির উত্কর্ষতা অনস্বীকার্য।
শুদ্ধ: রচনাটির উত্কর্ষ অনস্বীকার্য।
অশুদ্ধ: মাদকাশক্তি ভালো নয়।
শুদ্ধ: মাদকাসক্তি ভালো নয়।
অশুদ্ধ: সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল।
শুদ্ধ: সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল।
অশুদ্ধ: তুমিই টাকাটি আত্মসাত্ করেছ।
শুদ্ধ: তুমিই টাকাগুলো আত্মসাত্ করেছ।
অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য।
শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।
অশুদ্ধ: সে অপমান হইয়াছে।
শুদ্ধ: সে অপমানিত হইয়াছে।
অশুদ্ধ: উত্পন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
শুদ্ধ: উত্পাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
অশুদ্ধ: কুপুরুষের মতো কথা বলছ কেন?
শুদ্ধ: কাপুরুষের মতো কথা বলছ কেন?
অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নাই।
শুদ্ধ: আমার আর বাঁচিবার সাধ নাই।
অশুদ্ধ: একের লাঠি দশের বোঝা।
শুদ্ধ: দশের লাঠি একের বোঝা।
অশুদ্ধ: সব মাছগুলোর দাম কত?
শুদ্ধ: সব মাছের দাম কত?
অশুদ্ধ: কালীদাস খ্যাতমান কবি।
শুদ্ধ: কালীদাস খ্যাতিমান কবি।
অশুদ্ধ: তাহাকে এখান থেকে যাইতে হইবে।
শুদ্ধ: তাকে এখান থেকে যেতে হবে।
অশুদ্ধ: বৃক্ষটি সমূলসহ উত্পাটিত হয়েছে।
শুদ্ধ: বৃক্ষটি মূলসহ উত্পাটিত হয়েছে।
অশুদ্ধ: বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়।
শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
অশুদ্ধ: সকল ছাত্রগণই পাঠে অমনোযোগী।
শুদ্ধ: সকল ছাত্রই পাঠে অমনোযোগী।
অশুদ্ধ: আবশ্যক ব্যায়ে কার্পণ্যতা করা উচিত নয়।
শুদ্ধ: আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।
অশুদ্ধ: এটি লজ্জাস্কর ব্যাপার।
শুদ্ধ: এটা লজ্জাকর ব্যাপার।
অশুদ্ধ: অশ্রুজলে বুক ভেসে গেল।
শুদ্ধ: অশ্রুতে বুক ভেসে গেল।
অশুদ্ধ: তাহার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
শুদ্ধ: তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।
অশুদ্ধ: সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।
শুদ্ধ: সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন।
অশুদ্ধ: তাহার লেখাপড়ায় মনযোগ নাই।
শুদ্ধ: তাহার লেখাপড়ায় মনোযোগ নাই।
অশুদ্ধ: এক অগ্রহায়ণে শীত যায় না।
শুদ্ধ: এক মাঘে শীত যায় না।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা