বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ (ক) নম্বর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৬ (ক) নম্বর নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ
অশুদ্ধ: মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।
শুদ্ধ: মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন।
অশুদ্ধ: আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি।
শুদ্ধ: আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি।
অশুদ্ধ: নতুন নতুন ছেলেগুলো উত্পাত করছে।
শুদ্ধ: নতুন ছেলেগুলো উত্পাত করছে।
অশুদ্ধ: কথাটি সঠিক নয়।
শুদ্ধ: কথাটি ঠিক নয়।
অশুদ্ধ: রবীন্দ্রনাথ ভয়ংকর কবি ছিলেন।
শুদ্ধ: রবীন্দ্রনাথ অসাধারণ কবি ছিলেন।
অশুদ্ধ: সূর্য উদয় হয়েছে।
শুদ্ধ: সূর্য উদিত হয়েছে।
অশুদ্ধ: এটি লজ্জাস্কর ব্যাপার।
শুদ্ধ: এটা লজ্জাকর ব্যাপার।
অশুদ্ধ: আসছে আগামীকাল কলেজ বন্ধ হবে।
শুদ্ধ: আগামীকাল কলেজ বন্ধ হবে।
অশুদ্ধ: গাছে কাঁঠাল মাথায় তেল।
শুদ্ধ: গাছে কাঁঠাল গোঁফে তেল।
অশুদ্ধ: আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন।
শুদ্ধ: আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন।
অশুদ্ধ: সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
শুদ্ধ: সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
অশুদ্ধ: আমি অপমান হয়েছি।
শুদ্ধ: আমি অপমানিত হয়েছি।
অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
শুদ্ধ: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।
অশুদ্ধ: বৃক্ষটি সমূলসহ উত্পাটিত হয়েছে।
শুদ্ধ: বৃক্ষটি সমূলে উত্পাটিত হয়েছে।
অশুদ্ধ: শুধুমাত্র এই কটা টাকা দিলে?
শুদ্ধ: শুধু এই কটা টাকা দিলে?
অশুদ্ধ: অপমান হওয়ার ভয় নেই।
শুদ্ধ: অপমানিত হওয়ার ভয় নেই।
অশুদ্ধ: তারা একত্র গমন করল।
শুদ্ধ: তারা একত্রে গমন করল।
অশুদ্ধ: পরবর্তীতে আপনি এলে ভালো হবে।
শুদ্ধ: পরবর্তীকালে আপনি এলে ভালো হবে।
অশুদ্ধ: বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ।
শুদ্ধ: বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ।
অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ: আপনি সপরিবারে আমন্ত্রিত।
অশুদ্ধ: সারথি কশাঘাত করিবা মাত্র, অশ্বগণ বায়ুবেগে ধাবমান হইল।
শুদ্ধ: সারথি কশাঘাত করিবামাত্র অশ্বপাল বায়ুবেগে ধাবমান হইল।
অশুদ্ধ: কন্যার বাপ সবুর করতে পারতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।
শুদ্ধ: কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।
অশুদ্ধ: দ্বাদশ শ্রেণীতে তেত্রিশ জন ছাত্র আছে, তাদের মধ্যে রহিম সবচেয়ে ভাল।
শুদ্ধ: দ্বাদশ শ্রেণিতে তেত্রিশজন ছাত্র আছে, তাদের মধ্যে রহিম সবচেয়ে ভালো।
অশুদ্ধ: গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
শুদ্ধ: গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা