বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ভাষা থেকে কিছু নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা
২৪। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?
ক. সন্ধি, সমাস, ণত্ব ও ষত্ব বিধান
খ. বাক্য গঠন ও উচ্চারণ
গ. সন্ধি, উপসর্গ ও প্রত্যয় ঘ. বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
২৫। ভাষারই মৌলিক অংশগুলো কী কী?
ক. ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
খ. শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
গ. অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি
ঘ. ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য
২৬। ব্যাকরণের ‘ধ্বনিতত্ত্ব’ অংশে আলোচিত হয়—
ক. বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান
খ. শব্দ, পদ, লিঙ্গ, বচন, কারক, সমাস, প্রত্যয়
গ. বাক্য প্রকরণ, বাচ্য, বাগ্ধারা ইত্যাদি
ঘ. ওপরের সব কটি
২৭। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে
গ. শব্দতত্ত্বে ঘ. রূপতত্ত্বে
২৮। কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়?
ক. বাগ্ধারা খ. সমাস গ. কারক ঘ. সন্ধি
২৯। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. অক্ষর খ. ধ্বনি
গ. ধাতু ঘ. প্রকৃতি
৩০। শব্দের ক্ষুদ্রাংশকে কী বলা হয়?
ক. পদ খ. রূপ গ. শব্দমূল ঘ. ধ্বনি
৩১। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কী তৈরি হয়?
ক. রূপ খ. বাক্য গ. অর্থ ঘ. শব্দ
৩২। বাক্যের ক্ষুদ্রতম একক কী?
ক. শব্দ খ. বর্ণ গ. ধ্বনি ঘ. চিহ্ন
৩৩। বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. ভাষাতত্ত্ব
গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
৩৪। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. অর্থতত্ত্বে খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. ধ্বনিতত্ত্বে
৩৫। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে
গ. শব্দতত্ত্বে ঘ. ভাষাতত্ত্বে
৩৬। ‘বাগ্ধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. শব্দতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. ছন্দ ও অলংকারে
৩৭। ব্যাকরণের ‘বাক্যতত্ত্ব’ অংশে আলোচিত হয়—
ক. ধ্বনি, বর্ণ প্রকরণ, বর্ণবিন্যাস, সন্ধি ইত্যাদি
খ. বাক্য প্রকরণ, বাক্য বিশ্লেষণ, বাক্যের গঠনপ্রণালি, বাগ্ধারা ইত্যাদি
গ. শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, শব্দরূপ, ধাতুরূপ ইত্যাদি
ঘ. ওপরের সব কটি
৩৮। প্রকৃতি কয় প্রকার?
ক. তিন প্রকার খ. চার প্রকার
গ. দুই প্রকার ঘ. পাঁচ প্রকার
৩৯। বিভক্তিহীন নামশব্দকে কী বলা হয়?
ক. আনুপাতিক খ. আনুষঙ্গিক
গ. প্রাতিপদিক ঘ. প্রত্যয়ান্তিক
৪০। প্রাতিপদিক কী?
ক. বিভক্তিযুক্ত পদ খ. বিভক্তিহীন শব্দ
গ. বিভক্তিযুক্ত নামশব্দ
ঘ. বিভক্তিহীন নামশব্দ
৪১। শব্দমূল কোনটি?
ক. নামপ্রকৃতি খ. প্রত্যয়
গ. বিভক্তি ঘ. ক্রিয়া বিভক্তি
৪২। শব্দের অবিভাজ্য অংশকে কী বলা হয়?
ক. প্রকৃতি খ. সাধিত শব্দ
গ. নামশব্দ ঘ. প্রত্যয়
৪৩। বাংলা শব্দ গঠনে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র: সঠিক উত্তর
ভাষা
২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. ঘ ২৯. খ ৩০. খ ৩১. ঘ ৩২. ক ৩৩. গ ৩৪. খ ৩৫. গ ৩৬. গ ৩৭. খ ৩৮. গ ৩৯. গ ৪০. ঘ ৪১. ক ৪২. ক ৪৩. ক