বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ধ্বনিতত্ত্ব থেকে কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

ধ্বনিতত্ত্ব
৩০। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়?
ক. সম্মুখ ধ্বনি খ. পশ্চাত্ ধ্বনি
গ. স্বরধ্বনি ঘ. কেন্দ্রীয় স্বরধ্বনি
৩১। স্বরধ্বনির উচ্চারণস্থান কয়টি?
ক. পাঁচটি খ. সাতটি
গ. ছয়টি ঘ. আটটি
৩২। সংবৃত উচ্চারণকে কোনটি বলা হয়?
ক. বিবৃত খ. অস্বাভাবিক
গ. অপ্রকৃত ঘ. স্বাভাবিক
৩৩। শব্দে কোন ধ্বনির দুই রকম উচ্চারণ পাওয়া যায়?
ক. অ ধ্বনি খ. আ ধ্বনি
গ. ই ধ্বনি ঘ. ঐ ধ্বনি
৩৪। বাংলা একাক্ষর শব্দে ও-কার কী হয়?
ক. বিবৃত হয় খ. সংবৃত হয়
গ. হ্রস্ব হয় ঘ. দীর্ঘ হয়
৩৫। জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?
ক. মূর্ধন্য ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. কণ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য ধ্বনি
৩৬। উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণে কোন দ্যোতিত ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয়?
ক. ‘চ’ স্বরধ্বনি খ. ‘ট’ স্বরধ্বনি
গ. ‘অ’ স্বরধ্বনি ঘ. ‘গ’ স্বরধ্বনি
৩৭। উচ্চারণ স্থান অনুসারে ‘ট’-বর্গীয় ধ্বনিসমূহের নাম কী?
ক. কণ্ঠ্য ধ্বনি খ. তালব্য ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি ঘ. দন্ত্য ধ্বনি
৩৮। কোন বর্গের বর্ণগুলো পশ্চাত্ দন্ত্যমূলীয়?
ক. ত বর্গ খ. ট বর্গ গ. চ বর্গ ঘ. ক বর্গ
৩৯। কোনগুলো ওষ্ঠ্য ধ্বনি?
ক. চ ছ জ ঝ ঞ খ. ট ঠ ড ঢ ণ
গ. ত থ দ ধ ন ঘ. প ফ ব ভ ম
৪০। চ-বর্গীয় ধ্বনির আগে ‘ঞ’ থাকলে, এর উচ্চারণের বৈশিষ্ট্য কী রকম থাকে?
ক. হারিয়ে যায় খ. বজায় থাকে
গ. জীবন্ত থাকে ঘ. সহজ হয়
৪১। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে, তাকে কী ধ্বনি বলা হয়?
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি ঘ. অল্পপ্রাণ ধ্বনি
৪২। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. অল্পপ্রাণ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি ঘ. শ্বাস ধ্বনি
৪৩। কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
৪৪। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে কী বলে?
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. উষ্ম ধ্বনি ঘ. পার্শ্বধ্বনি
৪৫। ক, খ, চ, ছ—এগুলো কী ধ্বনি?
ক. অল্পপ্রাণ খ. মহাপ্রাণ
গ. ঘোষ ঘ. অঘোষ
৪৬। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলো—
ক. অঘোষ ধ্বনি খ. ঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
৪৭। বর্গের কোন বর্ণটি মহাপ্রাণ ও ঘোষ ধ্বনি?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
৪৮। পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জনের উচ্চারণ কেমন হয়?
ক. সংবৃত খ. বিবৃত গ. দ্বিত্ব ঘ. দ্রুত
৪৯। পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন কী হয়?
ক. লুপ্ত হয় খ. বজায় থাকে
গ. দ্বিত্ব হয় ঘ. ঊহ্য থাকে
৫০। কোন বানানটি শুদ্ধ?
ক. মুহুর্ত খ. মূহূর্ত গ. মুহূর্ত ঘ. মূহুর্ত
৫১। ‘বিজ্ঞান’ শব্দের ‘জ্ঞ’ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?
ক. ঞ্ +জ খ. জ্ + ঞ
গ. গ্ + গ ঘ. গ্ + ঞ
৫২। নিচের কোন ফলাটি শব্দের প্রথম বর্ণে থাকলে উচ্চারণ হয় না?
ক. য-ফলা খ. ম-ফলা
গ. র-ফলা ঘ. ল-ফলা
৫৩। ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ক. ষ্ + ণ খ. ষ্ + ন
গ. য্ + ঙ ঘ. য্ + ঞ
৫৪। ‘পক্ষ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ক. খ + ন খ. খ্ + খ
গ. ক + খ ঘ. ক + ষ
৫৫। ‘আত্মীয়’ শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত আছে?
ক. ত্ + ন্ খ. ত্ + ণ
গ. ত্ + ম ঘ. ত্ + ত
৫৬। ‘সায়াহ্ন’ শব্দে ‘হ্ন’ কোন কোন বর্ণের মিলিত রূপ?
ক. হ্ + ন খ. হ্ + ণ
গ. ন্ + হ ঘ. ণ্ + হ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র: সঠিক উত্তর
ধ্বনিতত্ত্ব
৩০. ঘ ৩১. খ ৩২. ঘ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. গ ৩৬. গ ৩৭. গ ৩৮. খ ৩৯. ঘ ৪০. খ ৪১. ঘ ৪২. গ ৪৩. ক ৪৪. খ ৪৫. ঘ ৪৬. ঘ ৪৭. ঘ ৪৮. গ ৪৯. গ ৫০. গ ৫১. খ ৫২. খ ৫৩. ক ৫৪. ঘ ৫৫. গ ৫৬. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা