বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ নম্বর প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ৩ নম্বর প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।

প্রশ্ন: বাংলা উচ্চারণে আদ্য ‘অ’ ধ্বনির পাঁচটি নিয়ম লেখো।
উত্তর: আদ্য ‘অ’ ধ্বনির পর ই ( ি), ঈ ( ী), উ ( ু) ঊ ( ূ)-এর উচ্চারণ ‘ও’-এর মতো হবে।
যেমন: অতি (ওতি), করি (কোরি)।
# আদ্য ‘অ’ ধ্বনির পর ‘য’ (্য) ফলা থাকলে তার উচ্চারণ ‘ও’-এর মতো হবে।
যেমন: গদ্য (গোদেদা), গণ্য (গোনেনা)
# আদ্য ‘অ’ ধ্বনির পর ঋ ( ৃ) কারযুক্ত ব্যঞ্জনধ্বনি থাকলে উচ্চারণ ‘ও’-এর মতো হবে। যেমন: মসৃণ (মোসৃন্), বক্তৃতা (বোক্তৃতা)।
# এক অক্ষর শব্দের প্রথমে ‘অ’ এবং পরে ‘ন’ থাকলে এর উচ্চারণ ‘ও’-এর মতো হবে। যেমন: গণ (গোন), মন্ (মোন)।
# আদ্য ‘অ’ ধ্বনির পর ক্ষ/জ্ঞ/গ্য থাকলে উচ্চারণ ‘ও’-এর মতো হয়।
যেমন: দক্ষ (দোকেখা), অক্ষ (ওকেখা)।

প্রশ্ন: বাংলা উচ্চারণে মধ্য ‘অ’ ধ্বনির পাঁচটি নিয়ম লেখো।
উত্তর: তিন বা তার অধিক বর্ণে গঠিত বর্ণের শব্দে মধ্য ‘অ’-এর আগে যদি অ, আ, এ, ও-কার থাকে, তবে পদে ‘অ’-এর উচ্চারণ ‘ও’-এর মতো হবে। যেমন: মতন (মতোন), পাগল (পাগোল)।
# সমাসবদ্ধ শব্দ পৃথক উচ্চারণে ( ্) হলেও সমাসবদ্ধ অবস্থায় মধ্য ‘অ’-এর উচ্চারণ ‘ও’-এর মতো হবে। যেমন: বনবাসী (বনোবাসি), লোকনাথ (লোকোনাথ)।
# আদ্য ‘অ’-এর মতোই ই ()ি, ঈ ( ী), উ ( ু), ঊ ( ূ), ঋ ( ৃ), য (্য)-ফলা আগে থাকলে মধ্য ‘অ’-এর উচ্চারণ ‘ও’-এর মতো হবে। যেমন: লাবণী (লাবোনি), কাকলি (কাকোলি)।
বাংলা উচ্চারণে অন্ত ‘অ’ ধ্বনির পাঁচটি নিয়ম।
# বিশেষণ অথবা বিশেষ্যরূপে ব্যবহূত পদে অন্ত ‘অ’ লুপ্ত না হয়ে ‘ও’ কারান্ত উচ্চারণ হয়ে থাকে। যেমন: বড় (বড়ো), ভাল (ভালো)।
# কিছু দ্বিরুক্ত শব্দ বিশেষণরূপে ব্যবহূত হলে প্রায় তার অন্ত ‘অ’-এর উচ্চারণ ‘ও’-এর মতো হয়। যেমন: কাঁদ কাঁদ (কাঁদো কাঁদো) পড় পড় (পড়ো, পড়ো)।
# [আন-আনো] প্রত্যয় যুক্তশব্দে অন্তিম ‘অ’-এর উচ্চারণ ‘ও’-এর মতো হয়। যেমন: শেখান (শেখানো), পাঠান (পাঠানো)।
# [তর (তরো), তম (তমো) প্রত্যয় সংযুক্ত বিশেষণ পদে অন্তিম ‘অ’ প্রায়ই ‘ও’-এর মতো উচ্চারণ হয়। যেমন: উচ্চতর (উচেচাতরো), অধিকতর (অধিক্তরো)।
# ১১-১৮ সংখ্যাবাচক শব্দে অন্ত ‘অ’ ‘ও’-এর মতো উচ্চারণ হয়। যেমন: সতের (সতেরো), তের (ত্যারো)।

প্রশ্ন: বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত অ-তত্সম শব্দের বানানের নিয়ম লেখো।
উত্তর: তত্সম শব্দ ব্যতীত অন্যান্য শব্দ, যেমন: তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দকে অ-তত্সম শব্দ বলে। এসব অ-তত্সম শব্দের বানানের কিছু নিয়ম আছে।
বাংলা একাডেমি প্রবর্তিত প্রমিত বাংলা বানানরীতি অনুসারে অ-তত্সম শব্দের বানানের পাঁচটি নিয়ম নিচে উল্লেখ করা হলো:
১. ই, ঈ, উ, ঊ
সব অ-তত্সম, অর্থাত্ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে শুধু ‘ই’ এবং ‘উ’ এবং এদের কার চিহ্ন (,ি ু) ব্যবহার করতে হবে। যেমন: গাড়ি, বাড়ি, খুশি, আরবি, ফারসি, ফরাসি, বাঙালি, ইরানি ইত্যাদি।
পদাশ্রিত নির্দেশক টি-এর ক্ষেত্রে ই-কার ব্যবহার করতে হবে। যেমন: ছেলেটি, বইটি, লোকটি ইত্যাদি।
২. ও
বাংলায় ‘অ’ ধ্বনির উচ্চারণ অনেক ক্ষেত্রে ‘ও’ ধ্বনির মতো হয়ে থাকে। শব্দের শেষে ব্যবহূত এসব ‘অ’ ধ্বনিকে ও-কার দিয়ে লেখা যাবে। যেমন: কালো, খাটো, ছোটো, ভালো ইত্যাদি।
সংখ্যাবাচক কিছু শব্দের শেষে ও-কার হয়। যেমন: এগারো, বারো, তেরো, পনেরো ইত্যাদি।
৩. ক্ষ, ম
অ-তত্সম শব্দে ‘ক্ষ’-এর পরিবর্তে ‘খ’ ব্যবহার করতে হবে। যেমন: খিদে, খুদ, খুদে, খ্যাপা ইত্যাদি।
৪. ণ, ষ
অ-তত্সম শব্দের বানানে মূর্ধন্য-ণ ব্যবহার করা যাবে না। যেমন: ইরান, গভর্নর, ঝরনা, রানি, সোনা ইত্যাদি।
অনুরূপভাবে, অ-তত্সম শব্দের বানানে ‘ষ’ ব্যবহার করা যাবে না। যেমন: পোশাক, বেহেশত, শরবত, শহর ইত্যাদি।
৫. বিসর্গ (ঃ)
শব্দের শেষে বিসর্গ (ঃ) ব্যবহার করা যাবে না। যেমন: মূলত, প্রধানত, কার্যত, প্রয়াত ইত্যাদি।