বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
ধ্বনি, বর্ণ, সন্ধি
১. ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত, সেগুলোকে একত্রে কী বলে?
ক. শ্বাসনালি খ. স্বরযন্ত্র
গ. গলনালি ঘ. বাগ্যন্ত্র
২. বাগ্যন্ত্রের সাহায্যে আমরা কী উত্পাদন করি?
ক. ধ্বনি খ. বর্ণ গ. শব্দ ঘ. বাক্য
৩. যে বাগ্ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে কী বলে?
ক. স্বরধ্বনি খ. স্বরবর্ণ
গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ব্যঞ্জনবর্ণ
৪. কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়?
ক. অ খ. আ গ. ই ঘ. উ
৫. স্বরধ্বনির উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৬. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য-স্বরধ্বনি
গ. পশ্চাত্ স্বরধ্বনি ঘ. নিম্ন-স্বরধ্বনি
৭. জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাত্ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য-স্বরধ্বনি
গ. পশ্চাত্ স্বরধ্বনি ঘ. নিম্ন-স্বরধ্বনি
৮. জিভ সবচেয়ে ওপরে তুলে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য-স্বরধ্বনি
গ. পশ্চাত্ স্বরধ্বনি ঘ. নিম্ন-স্বরধ্বনি
৯. জিভ সবচেয়ে ওপরে তুলে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?
ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি
গ. উচ্চ স্বরধ্বনি
ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি
১০. জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারিত হয় হয়, তাকে কী বলে?
ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি
গ. উচ্চ-স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি
১১. জিভ নিম্ন-স্বরধ্বনির তুলনায় ওপরে এবং উচ্চ-স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারিত হয় হয়, তাকে কী বলে?
ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি
গ. উচ্চ স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি
১২. জিভ উচ্চ-মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন-স্বরধ্বনি থেকে ওপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে?
ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি
গ. মধ্য-স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি
১৩. ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৪. যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয় সেই স্বরধ্বনিগুলোকে কী বলে?
ক. গোলাকৃত স্বরধ্বনি
খ. অগোলাকৃত স্বরধ্বনি
গ. সংবৃত স্বরধ্বনি
ঘ. বিবৃত স্বরধ্বনি
১৫. গোলাকৃত স্বরধ্বনি কোনটি?
ক. অ খ. আ গ. ই ঘ. এ
১৬. যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে, সেগুলোকে কী বলে?
ক. গোলাকৃত স্বরধ্বনি
খ. অগোলাকৃত স্বরধ্বনি
গ. সংবৃত স্বরধ্বনি
ঘ. বিবৃত স্বরধ্বনি
১৭. অগোলাকৃত স্বরধ্বনি কোনটি?
ক. অ খ. আ গ. এ খ. ও
১৮. একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে?
ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি
খ. অনুনাসিক স্বরধ্বনি
গ. মৌখিক স্বরধ্বনি
ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি
১৯. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায়?
ক. খ্ খ. ল্ গ. ট্ ঘ. থ্
২০। অ বা আ-ধ্বনির পরে ই বা ঈ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. এ খ. ঈ গ. উ ঘ. আ
২১. ওপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?
ক. দন্তমূলীয় ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
২২. জিভের সামনের অংশ ওপরের পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. দন্তমূলীয় ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
২৩. জিভের সামনের অংশ ও ওপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. দন্তমূলীয় ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি, ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
২৪. জিভের সামনের অংশ পেছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে কোন ধ্বনি উত্পাদিত হয়?
ক. প্রতিবেষ্টিত ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
২৫. জিভের সামনের অংশ ওপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. প্রতিবেষ্টিত ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
২৬। জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. প্রতিবেষ্টিত ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য ধ্বনি
২৭। জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. জিহ্বামূলীয় ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য ধ্বনি
২৮। কণ্ঠনালির মধ্যে ধ্বনিবাহী বাতাস পেয়ে উচ্চারিত ধ্বনিগুলো কী?
ক. জিহ্বামূলীয় খ. দন্ত্য
গ. কণ্ঠনালীয় ঘ. তালব্য
২৯। জিহ্বামূলীয় ধ্বনি কোনটি?
ক. খ্ খ. ল্ গ. ট্ ঘ. থ্

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র: সঠিক উত্তর
ধ্বনি, বর্ণ, সন্ধি
১. ঘ ২. ক ৩. ক ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. গ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. গ ২৯. খ
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড
কলেজ, ঢাকা