বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
ধ্বনি, বর্ণ, সন্ধি
৩০। কণ্ঠনালীয় ধ্বনি কোনটি?
ক. খ্ খ. ল্ গ. হ ঘ. থ্
৩১। কোনটি সক্রিয় উচ্চারক?
ক. জিবের ডগা খ. দন্তমূল
গ. কোমল তালু ঘ. ওপরের ঠোঁট
৩২। কোনটি নিষ্ক্রিয় উচ্চারক?
ক. জিবের ডগা খ. কোমল তালু
গ. কুঞ্চিত জিবের ডগা ঘ. স্বরতন্ত্র
৩৩। মুখের মধ্যে ফুসফুস-আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?
ক. নাসিকা খ. স্পৃষ্ট গ. ঘর্ষণজাত ঘ. কম্পিত
৩৪। যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয়, সেগুলোকে কী ধ্বনি বলে?
ক. নাসিকা খ. স্পৃষ্ট
গ. ঘর্ষণজাত ঘ. কম্পিত
৩৫। ঘর্ষণজাত ধ্বনি আর কী ধ্বনি হিসেবে পরিচিত?
ক. নাসিকা খ. স্পৃষ্ট গ. শিস ঘ. কম্পিত
৩৬। যে ধ্বনি উচ্চারণকালে জিব কম্পিত হয়, তাকে কী ধ্বনি বলে?
ক. নাসিকা খ. স্পৃষ্ট গ শিস ঘ. কম্পিত
৩৭। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিবের পেছনের এক পাশ বা দুই পাশ দিয়ে বেরিয়ে যায় এবং জিব দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে, তাকে কী ধ্বনি বলে?
ক. পার্শ্বিক খ. স্পৃষ্ট গ. শিস ঘ. কম্পিত
৩৮। অন্তঃস্থ ব্ ও অন্তঃস্থ য়্ কোন জাতীয় ধ্বনি?
ক. পার্শ্বিক খ. নৈকট্যমূলক
গ. শিস ঘ. কম্পিত
৩৯। নৈকট্যমূলক ধ্বনির আরেক নাম কী?
ক. পার্শ্বিক ধ্বনি খ. তরল ধ্বনি
গ. শিস ধ্বনি ঘ. কম্পিত ধ্বনি
৪০। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে, সেগুলোকে কী ব্যঞ্জন বলে?
ক. মহাপ্রাণ খ. অল্পপ্রাণ গ. স্বল্পপ্রাণ ঘ. শব্দপ্রাণ
৪১। ঘর্ষণজাত ধ্বনি কোনটি?
ক. প্ খ. র্ গ. ঢ়্ ঘ. শ্
৪২। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৬টি খ. ৭টি গ. ৮টি ঘ. ৯টি
৪৩। বাংলা স্বরবর্ণ কয়টি?
ক. ৮টি খ. ৯টি গ. ১০টি ঘ. ১১টি
৪৪। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার খ. চিহ্ন গ. ফলা ঘ. প্রতীক
৪৫। বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টি?
ক. ৩৩টি খ. ৩৫টি গ. ৩৭টি ঘ. ৩৯টি
৪৬। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক. ৩৭টি খ. ৩৮টি গ. ৩৯টি ঘ. ৪০টি
৪৭। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার খ. চিহ্ন গ. ফলা ঘ. প্রতীক
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র: সঠিক উত্তর
ধ্বনি, বর্ণ, সন্ধি
৩০. গ ৩১. ক ৩২. খ ৩৩. খ ৩৪. গ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. খ ৩৯. খ ৪০. ক ৪১. ঘ ৪২. খ ৪৩. ঘ ৪৪. ক ৪৫. ক ৪৬. গ ৪৭. গ
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড
কলেজ, ঢাকা