বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

শব্দ, পদ, শব্দ গঠন
২৪। ‘আমার জ্বর জ্বর লাগছে’ বাক্যটি গঠিত হয়েছে—
ক. দ্বিরুক্তির সাহায্যে
খ. পদাশ্রিত নির্দেশকের সাহায্যে
গ. বিভক্তিযোগে
ঘ. সমাসের সাহায্যে
২৫। ‘ষোলো’ সংখ্যাটির ক্রমবাচক রূপক কোনটি?
ক. ১৬ খ. ষষ্টিতম
গ. ষোলোই ঘ. ষোড়শ
২৬। চৌদ্দ-এর পূরণবাচক শব্দ কোনটি?
ক. চৌদ্দ খ. ১৪
গ. চতুর্দশ ঘ. চৌদ্দই
২৭। কোনটি অঙ্কবাচক সংখ্যা?
ক. ৯ খ. ষষ্ঠ
গ. সপ্ত ঘ. আটই
২৮। নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কী যুক্ত করতে হয়?
ক. এক খ. গোটা
গ. সপ্তম ঘ. টি
২৯। কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা
ক. পাঁচই খ. গোটা গ. সপ্তম ঘ. অষ্ট
৩০। ক্রমবাচক সংখ্যা কোনটি?
ক. ত্রয়োদশ খ. পনেরোই
গ. উনিশ ঘ. দোসরা
৩১। বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত?
ক. সংস্কৃত খ. ফারসি
গ. হিন্দি ঘ. ইংরেজি
৩২। কোনটি পূরণবাচক শব্দ?
ক. কুড়ি খ. দোসরা
গ. পঞ্চম ঘ. ২০
৩৩। সংখ্যা কী কাজে লাগে?
ক. পাঠে
খ. আহারে
গ. খেলায়
ঘ. গণনায়
৩৪। তারিখবাচক শব্দ কোনটি?
ক. পয়লা খ. সপ্তদশ
গ. এগারো ঘ. পঞ্চদশ
৩৫। বাংলায় সংখ্যাবাচক শব্দের একক কী?
ক. দশক খ. একক
গ. এক ঘ. শত

বাক্যতত্ত্ব
১। যে কাজ করে তাকে কী বলে?
ক. কর্ম খ. কর্তা
গ. ক্রিয়া ঘ. উদ্দেশ্য
২। ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার?
ক. ৩ প্রকার খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার
৩। যে বাক্যে কোনো কিছু বিকৃত করা হয় তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য
খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. হ্যাঁ-বোধক বাক্য
ঘ. বিবৃতিমূলক বাক্য
৪। বিবৃতিমূলক বাক্য কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৫। সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য
খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য
ঘ. বিবৃতিমূলক বাক্য
৬। যে ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায় তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য
খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য
ঘ. বিবৃতিমূলক বাক্য
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র: সঠিক উত্তর
শব্দ, পদ, শব্দ গঠন
২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. ক ৩১. গ ৩২. গ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. গ
বাক্যতত্ত্ব
১. খ ২. খ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. ক
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা