বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বাক্যতত্ত্ব
৭। যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য
খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য
ঘ. বিবৃতিমূলক বাক্য
৮। ‘পিউ সিনেমা দেখতে পছন্দ করে না।’ —এটি কোন ধরনের বাক্য?
ক. বিস্ময়বোধক বাক্য
খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য
ঘ. বিবৃতিমূলক কাজ
৯। ‘সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।’—এটি কোন ধরনের বাক্য
ক. বিস্ময়বোধক বাক্য খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য
বাগর্থ
১। দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয় তখন একে কী বলে?
ক. সমশব্দ খ. সমার্থ শব্দ
গ. বিকল্প শব্দ ঘ. রূপক
২। সমশব্দের অপর নাম কী?
ক. বিকল্প শব্দ খ. সমার্থ শব্দ
গ. সমোচ্চারিত শব্দ ঘ. রূপক
৩। যেসব শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে, তাকে কী বলে?
ক. বিকল্প শব্দ খ. সমার্থ শব্দ
গ. সমোচ্চারিত শব্দ ঘ. রূপক
৪। সমার্থ শব্দের অপর নাম কী?
ক. বিকল্প শব্দ খ. সমশব্দ
গ. সমোচ্চারিত শব্দ ঘ. প্রতিশব্দ
৫। যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন শব্দ দুটিকে একে অন্যের কী শব্দ বলে?
ক. বিকল্প শব্দ খ. বিপরীত শব্দ
গ. সমোচ্চরিত শব্দ ঘ. প্রতিশব্দ
৬। শব্দ যখন অভিধান-অতিরিক্ত অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে?
ক. বিকল্প শব্দ খ. সমার্থ শব্দ
গ. সমোচ্চারিত শব্দ ঘ. রূপক
৭। একটি শব্দ পরপর দুবার ব্যবহার করলে তাকে কী বলে?
ক. দ্বিরুক্ত শব্দ খ. সমশব্দ
গ. সমোচ্চারিত শব্দ ঘ. প্রতিশব্দ
৮। বিশেষ অর্থ বহন করে—এমন শব্দকে কী বলে?
ক. দ্বিরুক্ত শব্দ খ. সমশব্দ
গ. পারিভাষিক শব্দ ঘ. প্রতিশব্দ
৯। ‘কুল’-এর সমশব্দ কী?
ক. বরি খ. কোল গ. বরই ঘ. কলি
১০। ‘চোখ’-এর সমার্থশব্দ কোনটি নয়?
ক. আঁখি খ. নেত্র গ. লোচন ঘ. লেচন
১১। ক্রিয়ার অসম্পূর্ণতা বোঝাতে দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক. ভালোয় ভালোয় খ. যেতে যেতে
গ. হাতেনাতে ঘ. হাঁকাহাঁকি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র: সঠিক উত্তর
বাক্যতত্ত্ব
৭. খ ৮. ঘ ৯. খ
বাগর্থ
১. ক ২. গ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা