বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
পদের শ্রেণিবিভাগ
১. লন্ডন, তাজমহল, স্বপন ইত্যাদি কোন ধরনের বিশেষ্য?
ক. স্থানবাচক খ. জাতিবাচক গ. বস্তুবাচক ঘ. সংজ্ঞাবাচক
২. নিচের কোন গুচ্ছ সমষ্টিবাচক বিশেষ্য?
ক. সভা, সমিতি, দল, মানুষ
খ. দল, সমিতি, মুসলমান, সভা
গ. মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান
ঘ. সভা, সমিতি, দল, জনতা
৩. নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ রয়েছে?
ক. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
খ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
গ. রমিজ বই পড়ে ঘ. ঘণ্টা বেজে উঠল
৪. সুখ, দুঃখ, দয়া, বীরত্ব ইত্যাদি কোন ধরনের বিশেষ্য?
ক. সমষ্টিবাচক খ. সংজ্ঞাবাচক গ. গুণবাচক ঘ. বস্তুবাচক
৫. সে সাদা জামা পরেছে—এখানে ‘সাদা’ কোন বিশেষণ?
ক. নামবাচক খ. ভাববাচক গ. গুণবাচক ঘ. মাত্রাবাচক
৬. অতি উত্তম কথা—এখানে ‘অতি’ কোন বিশেষণ?
ক. ভাববাচক খ. গুণবাচক গ. মাত্রাবাচক ঘ. নামবাচক
৭. কোনটি গুণবাচক বিশেষ্য?
ক. গরম চা খ. অনেক পোশাক
গ. উদার প্রকৃতি ঘ. গভীর স্নেহ
৮. কতগুলো শব্দে কেবল পুরুষ বোঝায়; এগুলো হলো—
ক. শিশু, এয়ো, বিপত্নীক খ. কবিরাজ, কৃতদার, বিপত্নীক
গ. কবিরাজ, বিপত্নীক, এয়ো ঘ. কবিরাজ, বিপত্নীক, মানবীয়
৯. কোনগুলো শ্রেণিবাচক বিশেষ্য?
ক. মানুষ, পাখি, সারি খ. পর্বত, সাগর, মালা
গ. শ্রেণি, সাগর, বাঙালি ঘ. শহর, বই, গাছ
১০. কোনগুলো সমষ্টিবাচক বিশেষ্য?
ক. সমিতি, সংঘ খ. গাছ, শ্রেণি
গ. বই, গাছ ঘ. পর্বত, গুচ্ছ
১১. গমন, শ্রবণ, শয়ন—এগুলো কিসের উদাহরণ?
ক. শ্রেণিবাচক বিশেষ্যর খ. নির্দেশক সর্বনামের
গ. ভাববাচক বিশেষ্যর ঘ. ক্রিয়াপদের
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
পদের শ্রেণিবিভাগ
১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা