বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

পদের শ্রেণিবিভাগ

১২. কোনটি বস্তুর ধ্বনির অনুকৃতি?

ক. মড়মড় খ. ঠা ঠা গ. ছম ছম ঘ. ট্যা ট্যা

১৩. ভোজন, শয়ন করা—এগুলো কিসের উদাহরণ?

ক. ভাববাচক বিশেষ্যর  খ. ক্রিয়াপদের

গ. নির্দেশক সর্বনামের ঘ. শ্রেণিবাচক বিশেষ্যর

১৪. গুচ্ছ, মালা, সারি—এগুলো কিসের উদাহরণ?

ক. সংজ্ঞাবাচক বিশেষ্যর খ. শ্রেণিবাচক বিশেষ্যর

গ. ভাববাচক বিশেষ্যর   ঘ. সমষ্টিবাচক বিশেষ্যর

১৫. ‘কোটবাড়ি দর্শন করে এলাম’—ভাববাচক বিশেষ্যর এই বাক্যটিকে ক্রিয়াপদে পরিবর্তন করলে কী হবে?

ক. আমি কোটবাড়ি দর্শন করেছি খ. কোটবাড়ি দেখে এলাম

গ. আমি কোটবাড়ি দেখে এলাম ঘ. আমি কোটবাড়ি দেখেছি

১৬. ‘খুকুর নাচন দেখে যা’—ভাববাচক এই বাক্যটিকে ক্রিয়াপদে পরিবর্তন করলে কী হবে?

ক. খুকু নাচবে খ. খুকু নাচতে জানে

গ. খুকু নাচছে ঘ. খুকু নাচতে আসছে

১৭. ‘তার বোধ হয় ফেরা হবে না’—ভাববাচক এই বিশেষ্যকে ক্রিয়াপদে পরিবর্তন করলে কী হবে?

ক. তার ফেরা হবে না খ. সে আর ফিরবে না

গ. সে বোধ হয় ফিরেছে ঘ. সে ফিরেছে

১৮. কোনটি অবস্থাবাচক বিশেষ্য?

ক. প্রচুর টাকা খ. আস্তে হাঁট

গ. গরম চা ঘ. সাবধান থেকো

১৯. সাকল্যবাচক সর্বনামের উদাহরণ কোনগুলো?

ক. স্বয়ং, সকল, সেগুলো খ. আমরা, তোমরা, কাদের

গ. সকল, সব, তোমরা ঘ. সকল, সব, সমুদয়

২০. যে সর্বনাম পদ সাধারণত বিশেষ্যকে নির্দিষ্ট করে দেয়, তাকে কী বলে?

ক. ব্যক্তিবাচক সর্বনাম খ. নির্দেশক সর্বনাম

গ. অন্যাদিবাচক সর্বনাম ঘ. সাপেক্ষ সর্বনাম

২১. অন্য, অপর, পর—এগুলো কী?

ক. অন্যাদিবাচক সর্বনাম খ. অনির্দেশক সর্বনাম

গ. সাকল্যবাচক সর্বনাম ঘ. প্রাণিবাচক সর্বনাম

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলা ২য় পত্র

পদের শ্রেণিবিভাগ

১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ ২০. খ ২১. ক

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা