বাংলা ২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বিরামচিহ্ন
১৭। যৌগিক বাক্যের মাঝে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. কমা খ. কোলন গ. ড্যাশ ঘ. সেমিকোলন
১৮। বাক্যে অর্থবিভাগ দেখানোর জন্য কমা বসে। এর উদাহরণ কোনটি?
ক. আমিন, এদিকে এসো
খ. কী, এত বড় সাহস
গ. রুবি বলল, সে যাবে না
ঘ. তুমি যাবে, না যাবে না
১৯। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. কমা খ. সেমিকোলন গ. কোলন ঘ. ড্যাশ
২০। বাক্যে সম্বোধনের পরে কোন যতিচিহ্ন বসে?
ক. কমা খ. সেমিকোলন
গ. কোলন ঘ. বিস্ময়চিহ্ন
২১। কোনটিতে সেমিকোলনের যথাযথ ব্যবহার হয়েছে?
ক. আশ্চর্য; আমার কথা শুনলে না
খ. লোকটি ধনী; কিন্তু কৃপণ
গ. মন্তব্য; নিষ্প্রয়োজন
ঘ. পোড়া কপাল; এত কিছু দেখতে হলো
২২। নিচের কোনটিতে বিরামচিহ্নের যথাযথ ব্যবহার হয়েছে?
ক. আশ্চর্য, আমার কথা শুনল না!
খ. আশ্চর্য! আমার কথা শুনলে না।
গ. আশ্চর্য, আমার কথা শুনলে না!
ঘ. আশ্চর্য, আমার কথা শুনলে না?
২৩। ‘কোলন ড্যাশে’ কতটুকু থামতে হয়?
ক. এক বলার দ্বিগুণ
খ. এক সেকেন্ড
গ. থামার প্রয়োজন নেই
ঘ. এক উচ্চারণে যে সময় লাগে
২৪। কোনটির বিরতিকাল কোলন ড্যাশ-এর বিরতিকালের সমান?
ক. কমা খ. হাইফেন গ. সেমিকোলন ঘ. কোলন
২৫। কোনটিতে এক সেকেন্ড থামতে হয়?
ক. কমা খ. দাঁড়ি গ. সেমিকোলন ঘ. হাইফেন
২৬। বিস্ময়চিহ্ন কোনটি?
ক. ? খ. ! গ. “ ” ঘ. ;
২৭। ইলেক চিহ্ন কোনটি?
ক. ? খ. ‘‘ গ. ’ ঘ. /
২৮। বিকল্প চিহ্ন কোনটি?
ক. ’ খ. । গ. ! ঘ. /
২৯। একাধিক বাক্য সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হলে কোন চিহ্ন বসে?
ক. কোলন খ. সেমিকোলন
গ. কমা ঘ. কোলন ড্যাশ
৩০। যেসব অব্যয় অনুমান বা বৈপরীত্য প্রকাশ করে, তার আগে কী বসে?
ক. কমা খ. হাইফেন গ. সেমিকোলন ঘ. কোলন
৩১। একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে কোন চিহ্ন বসে?
ক. ড্যাশ খ. হাইফেন গ. সেমিকোলন ঘ. কমা
৩২। বাক্যে উদ্ধার চিহ্নের আগে কী বসে?
ক. কমা খ. উদ্ধরণ চিহ্ন
গ. সেমিকোলন ঘ. কোলন
৩৩। উদ্ধৃতির আগে কোন চিহ্ন বসে?
ক. ইলেক খ. কমা গ. বিকল্প ঘ. কোলন
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
বিরামচিহ্ন
১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. খ ৩০. গ ৩১. ঘ ৩২. ক ৩৩. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা