বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বিরামচিহ্ন
৩৪। কোন যতিচিহ্নে ‘এক সেকেন্ড’ থামতে হয়?
ক. কমা খ. হাইফেন গ. সেমিকোলন ঘ. কোলন
৩৫। কোন বিরামচিহ্নটির বিরতিকাল নেই?
ক. কমা খ. কোলন গ. উদ্ধরণ চিহ্ন ঘ. হাইফেন
৩৬। কোন চিহ্নের প্রয়োগে বিরতির প্রয়োজন নেই?
ক. কমা খ. উদ্ধরণ চিহ্ন গ. ইলেক ঘ. কোলন
৩৭। বাক্যে সম্বোধন পদের পরে কোন চিহ্ন বসে?
ক. দাঁড়ি খ. হাইফেন গ. কোলন ঘ. কমা
৩৮। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
ক. হাইফেন খ. কমা
গ. দাঁড়ি ঘ. লোপচিহ্ন
৩৯। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে নিচের কোনটি ব্যবহূত হয়?
ক. বিস্ময়চিহ্ন খ. পূর্ণচ্ছেদ
গ. সেমিকোলন ঘ. হাইফেন
৪০। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
ক. সেমিকোলন খ. কোলন
গ. ড্যাশ ঘ. হাইফেন
৪১। আবেগ প্রকাশের জন্য বাক্যে কোন চিহ্ন বসে?
ক. কমা খ. কোলন
গ. প্রশ্নবোধক ঘ. বিস্ময়সূচক
৪২। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা বোঝাতে কী চিহ্ন বসে?
ক. ড্যাশ খ. কোলন
গ. সেমিকোলন ঘ. পূর্ণচ্ছেদ
৪৩। তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে?
ক. দাঁড়ি খ. কোলন গ. কমা ঘ. ড্যাশ
৪৪। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
ক. কমা খ. কোলন ড্যাশ
গ. সেমিকোলন ঘ. ড্যাশ
৪৫। সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে?
ক. কোলন খ. ড্যাশ
গ. কোলন ড্যাশ ঘ. হাইফেন
৪৬। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন যতিচিহ্নের ব্যবহার করা হয়?
ক. ইলেক চিহ্ন খ. ড্যাশ চিহ্ন
গ. কোলন চিহ্ন ঘ. হাইফেন চিহ্ন
৪৭। নিচের উদাহরণগুলোর মধ্যে কোনটিতে ব্যাকরণিক চিহ্নের প্রয়োগ হয়েছে?
ক. গঙ্গা > গাঙ খ. লাল, হলুদ, নীল ও সাদা
গ. এম-এ, পি-এইচ-ডি
ঘ. যেমন—জুঁই, চামেলি, বেলি
৪৮। কোলন চিহ্ন ব্যবহূত হয়—
ক. নাটকের সংলাপের আগে
খ. দুটি শব্দের সংযোগ বোঝাতে
গ. বাক্যে সম্বোধনের পর
ঘ. বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
৪৯। ‘হাইফেন’ চিহ্নকে বাংলায় কী বলে?
ক. বাক্য সংগতি চিহ্ন খ. শব্দ সংযোগ চিহ্ন
গ. শব্দ সংগতি চিহ্ন ঘ. দৃষ্টান্তছেদ
৫০। কোলন-এর বাংলা প্রতিশব্দ কী?
ক. পাদচ্ছেদ খ. দৃষ্টান্তছেদ
গ. বিন্দু ঘ. ইলেক চিহ্ন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
বিরামচিহ্ন
৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. গ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. খ ৪০. ক ৪১. ঘ ৪২. খ ৪৩. গ ৪৪. খ ৪৫. ঘ ৪৬. ঘ ৪৭. ক ৪৮. ক ৪৯. খ ৫০. খ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা