বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা
১। বাংলা ভাষার আদি উত্স কী?
ক. ইন্দো-চীন মূল ভাষা খ. আর্য ভাষা
গ. ইন্দো-ইউরোপীয় মূল ভাষা ঘ. পালি ভাষা
২। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কত?
ক. ৬০০ খ্রিষ্টাব্দ খ. ৬৫০ খ্রিষ্টাব্দ
গ. ৬৮০ খ্রিষ্টাব্দ ঘ. ৭৫০ খ্রিষ্টাব্দ
৩। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভবকাল কত?
ক. ৬০০ খ্রিষ্টাব্দ খ. ৬৫০ খ্রিষ্টাব্দ

গ. ৮৫০ খ্রিষ্টাব্দ ঘ. ৯৫০ খ্রিষ্টাব্দ

৪। মানুষের কণ্ঠনিঃসৃত বাগ্ধ্বনি কী হিসেবে গৃহীত হয়?

ক. উচ্চধ্বনি খ. বাগ্যন্ত্র গ. ভাষা ঘ. শব্দ

৫। মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া কোনটি?

ক. উচ্চধ্বনি খ. তালব্যধ্বনি

গ. বাগ্যন্ত্র ঘ. কণ্ঠধ্বনি

৬। মানুষের প্রচারিত অর্থবহ-সৃষ্ট বহুজনবোধ্য ধ্বনিসমষ্টিকে কী বলে?

ক. ভাষা খ. শব্দ গ. বাক্য ঘ. ধ্বনিবিজ্ঞান

৭। পৃথিবীর সব ভাষাতেই কয়টি রূপ দেখা যায়?

ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি

৮। বাংলা ভাষা কত হাজার বছরের পুরোনো?

ক. প্রায় এক হাজার  খ. দেড় হাজার

গ. দুই হাজার ঘ. আড়াই হাজার

৯। বাংলা ভাষায় যে দুটি রূপ লক্ষ করা যায়, তা কী কী?

ক. লেখ্য ভাষা ও চলিত ভাষা

খ. সাধুভাষা ও আঞ্চলিক ভাষা

গ. সংস্কৃত ভাষা ও সাধুভাষা

ঘ. সাধুভাষা ও চলিত ভাষা

১০। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগে ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ছিল?

ক. প্রমিত ভাষা খ. সাধুভাষা

গ. তদ্ভব ভাষা ঘ. সংস্কৃত ভাষা

১১। কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্যচর্চা শুরু হয় কত খ্রিষ্টাব্দে?

ক. ১৬০০ খ. ১৬৫০ গ. ১৮০০ ঘ. ১৮৫০

১২। ‘সাধুভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি’— কথাটি কে বলেছেন?

ক. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

খ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

গ. ডক্টর মুহম্মদ এনামুল হক

ঘ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী

১৩। ‘সাধারণ গদ্য-সাহিত্যে ব্যবহূত বাঙলা ভাষাকে সাধুভাষা বলে’—সংজ্ঞাটি কে দিয়েছেন?

ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার খ. রামমোহন রায়

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১৪। কোন নদীর তীরবর্তী এলাকায় সর্বজনবোধ্য আদর্শ কথ্যভাষা গড়ে তোলা হয়?

ক. যমুনা খ. গঙ্গা গ. ব্রহ্মপুত্র ঘ. ভাগীরথী

১৫। ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহূত হয় কোন ভাষায়?

ক. সাধু খ. চলিত গ. আঞ্চলিক ঘ. প্রমিত

১৬। ‘তাহারা পড়িতেছে’—বাক্যটিতে ‘তাহারা’ কোন পদ?

ক. ক্রিয়া খ. বিশেষ্য গ. অব্যয় ঘ. সর্বনাম

১৭। বাংলা ভাষার উত্পত্তি হয়েছে কোন শতাব্দীতে?

ক. পঞ্চম খ. সপ্তম গ. নবম ঘ. দশম

১৮। মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য কোন অঙ্গের ব্যবহার সবচেয়ে বেশি করে?

ক. হাত খ. চোখ গ. কণ্ঠ ঘ. নাক

১৯। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহূত হয়?

ক. সাধুভাষা খ. চলিত ভাষা

গ. আঞ্চলিক ভাষা ঘ. উপভাষা

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলা ২য় পত্র

ভাষা

১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. খ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. খ

শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা