বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বিরামচিহ্ন

৫১। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহূত হয়?

ক. কোলন খ. সেমিকোলন গ. ড্যাশ ঘ. হাইফেন

৫২। বক্তব্য রাখার জন্য কোনটি ব্যবহূত হয়?

ক. হাইফেন খ. ড্যাশ গ. কমা ঘ. সেমিকোলন

৫৩। বক্তার প্রত্যক্ষ উক্তিতে কোন চিহ্ন ব্যবহূত হয়?

ক. কমা খ. হাইফেন গ. ড্যাশ ঘ. উদ্ধরণ চিহ্ন

৫৪। বিভক্তি চিহ্নের বদলে কোন চিহ্ন বসে?

ক. কমা খ. ড্যাশ গ. হাইফেন ঘ. সেমিকোলন

৫৫। বাংলা বিরামচিহ্নের কোনটি গণিতশাস্ত্রে ব্যবহূত হয়?

ক. ড্যাশ খ. হাইফেন গ. বন্ধনী ঘ. কোলন

৫৬। দুটি শব্দের সংযোগ বোঝাতে কোন চিহ্ন বসে?

ক. কোলন খ. সেমিকোলন

গ. হাইফেন ঘ. ইলেক

বানান

১। বাংলাদেশে কোন বানানরীতি মান্য করা হয়?

ক. বাংলা একাডেমির বানানরীতি

খ. এনসিটিবির বানানরীতি

গ. বিশ্বভারতীর বানানরীতি

ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানরীতি

২। পদ মধ্যস্থ বিসর্গ (ঃ) থাকবে—এই নিয়মের আলোকে শুদ্ধ বানান কোনটি?

ক. অন্তঃস্থ  খ. অবিঃরাম

গ. চতুঃষ্পদ ঘ. প্রধাণত

৩। ‘আনো’ প্রত্যায়ান্ত শব্দের শেষে কী যোগ হবে?

ক. ঈ-কার খ. ও-কার গ. ই-কার ঘ. আ-কার

৪। তদ্ভব, দেশি, বিদেশি ও মিশ্র শব্দের বানানে কোনটি হবে?

ক. ঈ, ী, ঊ,  ূ খ. ই, ,ি উ,  ু

গ. ঈ, ,ি উ,  ূ ঘ. ই, ী, ঊ,  ু

৫। কোনটি তত্সম শব্দ?

ক. আমিন খ. ডিগ্রি গ. দাবি ঘ. আবির

৬। নিচের কোনটি তত্সম শব্দ?

ক. আশিস্ খ. আপিল

গ. কাজি ঘ. কাল

৭। কোন বানানটি সঠিক?

ক. কিংবদন্তি খ. ঊষা গ. আমীন ঘ. বিদেশী

৮। কোন বানানটি সঠিক?

ক. পত্নি খ. সারণি গ. হরিণি ঘ. সুন্নী

৯। কোনটি অতত্সম শব্দ?

ক. তরি খ. দেশি গ. গরিব ঘ. সারণি

১০। কোন বানানটি সঠিক?

ক. অভিনেত্রী খ. আরবী গ. ইরাকী ঘ. মিতালী

১১। কোনটি অতত্সম শব্দের উদাহরণ?

ক. আদমি খ. দেশি

গ. পদবি ঘ. আলমারি

১২। কিছু কিছু স্ত্রীবাচক শব্দে ঈ-কার হয়—এই নিয়মে সঠিক বানানগুচ্ছ হলো—

ক. মামী, চাচী, নানী খ. ছাত্রী, জননী, সরস্বতী

গ. লক্ষ্মী, দাদী, পত্নী ঘ. দেবী, মাসী, কর্ত্রী

১৩। ভাষা ও জাতির নামের শেষে—

ক. ই-কার হবে খ. ঈ-কার হবে

গ. ও-কার হবে ঘ. এ-কার হবে

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলা ২য় পত্র

বিরামচিহ্ন

৫১. গ ৫২. খ ৫৩. ঘ ৫৪. গ ৫৫. গ ৫৬. গ

বানান

১. ক ২. ক ৩. খ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ক   ৮. খ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ক

শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা