বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

সমাস

২১। সাধারণ ধর্ম থাকে কোন কর্মধারয় সমাসে?

ক. রূপক খ. মধ্যপদলোপী

গ. উপমিত ঘ. উপমান

২২। সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে কোন কর্মধারয় সমাস বলে?

ক. সাধারণ কর্মধারয় খ. রূপক কর্মধারয়

গ. উপমিত কর্মধারয় ঘ. উপমান কর্মধারয়

২৩। ‘মুখচন্দ্র’-এর ব্যাসবাক্য কোনটি?

ক. মুখ চন্দ্রের ন্যায় খ. চন্দ্র মুখের ন্যায়

গ. চন্দ্রের ন্যায় মুখ ঘ. মুখের ন্যায় চন্দ্র

২৪। ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

ক. চন্দ্রের ন্যায় মুখ খ. চন্দ্র রূপ মুখ

গ. মুখ চন্দ্রের ন্যায় ঘ. মুখ ও চন্দ্র

২৫। ‘মনমাঝি’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. মন যে মাঝি খ. মন মাঝির ন্যায়

গ. মন রূপ মাঝি ঘ. মন ও মাঝি

২৬। তত্পুরুষ সমাসে কোন পদ প্রধান?

ক. পূর্বপদ খ. পরপদ

গ. অন্য পদ ঘ. উভয় পদ

২৭। পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়?

ক. অব্যয়ীভাব খ. তত্পুরুষ

গ. কর্মধারয় ঘ. দ্বিগু

২৮। ‘চিরসুখী’-এর ব্যাসবাক্য কোনটি?

ক. চিরকালব্যাপী সুখী

খ. চিরকালব্যাপী সুখ

গ. চিরদিনের জন্য সুখী 

ঘ. চিরদিন ধরে সুখী

২৯। ‘রাজপথ’-এর ব্যাসবাক্য কোনটি?

ক. রাজার পথ খ. রাজা নির্মিত পথ

গ. রাজাদের পথ ঘ. পথের রাজা

৩০। পরপদে রাজি, গ্রাম, বৃন্দ প্রভৃতি কোন সমাসে আছে?

ক. পঞ্চমী তত্পুরুষ খ. ষষ্ঠী তত্পুরুষ

গ. তৃতীয়া তত্পুরুষ ঘ. অলুক তত্পুরুষ

৩১। ‘জলচর’ কোন তত্পুরুষ সমাস?

ক. সপ্তমী খ. পঞ্চমী

গ. উপপদ ঘ. তৃতীয়া

৩২। দ্বন্দ্ব সমাসের বিপরীত অর্থ প্রাধান্য সমাস কোনটি?

ক. কর্মধারয় সমাস খ. বহুব্রীহি সমাস

গ. দ্বিগু সমাস ঘ. তত্পুরুষ সমাস

৩৩। যে সমাসে সমস্যমান পদের পরিবর্তে অন্য পদ প্রধান হয়, তাকে কী বলে?

ক. দ্বন্দ্ব খ. কর্মধারয়

গ. বহুব্রীহি ঘ. তত্পুরুষ

৩৪। বহুব্রীহি শব্দের অর্থ কী?

ক. বহুমুখী খ. বহুবৃদ্ধি

গ. বহু ধন ঘ. বহু ধান

৩৫। ‘হাতেখড়ি’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. হাতেখড়ি

খ. হাতেখড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে

গ. খড়ির হাত ঘ. হাতে খড়ি

৩৬। ‘বেতার’ কোন সমাসের উদাহরণ?

ক. বহুব্রীহি সমাস খ. অব্যয়ীভাব সমাস

গ. তত্পুরুষ সমাস ঘ. কর্মধারয় সমাস

৩৭। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

ক. অন্তরীপ খ. নিত্যানন্দ

গ. ময়ূরনাচ ঘ. প্রত্যক্ষ

৩৮। ‘দ্বিগু’ সমাসে কোন পদ প্রধান?

ক. পরপদ   খ. পূর্বপদ

গ. উভয় পদ ঘ. নাম পদ

৩৯। কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?

ক. দ্বিগু সমাস খ. অব্যয়ীভাব সমাস

গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস

৪০। উপসর্গ যোগে গঠিত হয়—

ক. প্রাদি সমাস খ. রূপক কর্মধারয়

গ. নিত্য সমাস ঘ. উপমিত কর্মধারয়

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

উত্তর

বাংলা ২য় পত্র

সমাস

২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. খ ৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. খ ৪০. ক

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা