বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

উপসর্গ

১। যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে—

ক. সন্ধি খ. বিভক্তি

গ. প্রত্যয় ঘ. উপসর্গ

২। উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয়?

ক. ৩ প্রকার খ. ৪ প্রকার

গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার

৩। শব্দের আগে বসে কোনটি?

ক. অনুসর্গ খ. উপসর্গ

গ. প্রত্যয় ঘ. বিভক্তি

৪। উপসর্গের কাজ কী?

ক. বর্ণ সংস্করণ

খ. যতি সংস্থাপন

গ. নতুন অর্থবোধক শব্দ গঠন

ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

৫। কোনটি শব্দের আদিতে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে?

ক. অনুসর্গ  খ. কর্মপ্রবচনীয়

গ. উপসর্গ   ঘ. প্রত্যয়

৬। উপসর্গ কী?

ক. ভাষায় ব্যবহূত সর্বনাম

খ. ভাষায় ব্যবহূত ক্রিয়াবাচক শব্দাংশ

গ. ভাষায় ব্যবহূত অব্যয়সূচক শব্দাংশ

ঘ. ভাষায় ব্যবহূত অব্যয়

৭। কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?

ক. শব্দ বিভক্তি

খ. ক্রিয়া বিভক্তি

গ. উপসর্গ ঘ. অনুসর্গ

৮। ‘নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’—কোনটির?

ক. অনুসর্গের খ. বিভক্তির

গ. উপসর্গের

ঘ. পদাশ্রিত অব্যয়ের

৯। উপসর্গ কত প্রকার?

ক. দুই প্রকার

খ. তিন প্রকার

গ. চার প্রকার

ঘ. পাঁচ প্রকার

১০। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক. ২০টি খ. ২১টি

গ. ২২টি ঘ. ২৫টি

১১। বাংলা উপসর্গ সাধারণত যুক্ত হয়—

ক. বাংলা ধাতুর আগে

খ. ক্রিয়ামূলের আগে

গ. সংস্কৃত শব্দের আগে

ঘ. বাংলা শব্দের আগে

১২। কয়টি উপসর্গ বাংলা ও তত্সম উভয়েই পাওয়া যায়?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. ছয়টি

১৩। সু, আ, বি, নি—এই চারটি উপসর্গ কোন প্রকারের?

ক. বাংলা খ. তত্সম

গ. বাংলা ও বিদেশি

ঘ. বাংলা ও তত্সম

১৪। ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহূত হয়েছে?

ক. বিশেষ খ. অভাব

গ. গতি ঘ. সাধারণ

১৫। ‘নির্জলা’ শব্দটি কী সাধিত শব্দ?

ক. উপসর্গ খ. সমাস

গ. সন্ধি ঘ. প্রত্যয়

১৬। ‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?

ক. উত্কৃষ্ট খ. আকৃষ্ট

গ. নিকৃষ্ট ঘ. বিশিষ্ট

১৭। ‘গমন’ অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?

ক. অভিযান খ. অভিভূত

গ. অভিব্যক্তি ঘ. অভিবাদন

১৮। ‘নিম’ কোন ভাষার উপসর্গ?

ক. আরবি খ. হিন্দি

গ. ফারসি ঘ. উর্দু

১৯। গরমিল শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?

ক. বিশেষ খ. মন্দ

গ. না ঘ. অভাব

২০। ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি কোন ভাষার?

ক. ফারসি খ. উর্দু

গ. আরবি ঘ. হিন্দি

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

উত্তর

বাংলা ২য় পত্র

উপসর্গ

১. ঘ ২. গ ৩. খ ৪. গ ৫. গ ৬. গ ৭. গ ৮. গ ৯. খ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. গ