বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ৫ নম্বর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয় থেকে বাক্যের রূপান্তর দেওয়া হলো।

প্রশ্ন: নিচের বাক্যগুলোতে নির্দেশ অনুসারে রূপান্তর করো।
প্রশ্ন-১৩
১. যা বার্ধক্য, তা সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল)
২. পরিশ্রমী ব্যক্তি সুখী হয়। (জটিল)
৩. তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। (যৌগিক)
৪. কেহ কহিয়া দিতেছে না। (অস্তিবাচক)
৫. জন্মভূমিকে সবাই ভালোবাসে। (নেতিবাচক)
৬. এতে দোষ নেই। (প্রশ্নবোধক)
৭. দেশের সেবা করা সবার কর্তব্য। (অনুজ্ঞাসূচক)
৮. সে কাল এলে আমি যাব। (জটিল)
উত্তর:
১. বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।
২. যে ব্যক্তি পরিশ্রম করে, সে ব্যক্তি সুখী হয়।
৩. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না।
৪. সবাই কহিয়া দেওয়া হইতে বিরত থাকিতেছে।
৫. জন্মভূমিকে কে না ভালোবাসে?
৬. এতে দোষের কী আছে?
৭. সবাই দেশসেবা করো।
৮. যদি সে কাল আসে, তবে আমি যাব।
প্রশ্ন-১৪
১. লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। (যৌগিক)
২. সে নিরপরাধ, অতএব সে মুক্তি পাবে। (জটিল)
৩. এত সাধনা করলাম, কিন্তু তোমার মন পেলাম না। (সরল)
৪. সত্ লোক কখনো মিথ্যার সঙ্গে আপস করে না। (জটিল)
৫. ছেলেটি গরিব, কিন্তু মেধাবী। (সরল)
৬. শহীদের মৃত্যু নেই। (অস্তিবাচক)
৭. দুর্জনকে দূরে রেখো। (অনুজ্ঞাসূচক)
উত্তর:
১. লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।
২. যেহেতু সে নিরপরাধ, সেহেতু সে মুক্তি পাবে।
৩. এত সাধনা করেও তোমার মন পেলাম না।
৪. যে সত্ লোক, সে কখনো মিথ্যার সঙ্গে আপস করে না।
৫. ছেলেটি গরিব হলেও মেধাবী।
৬. শহীদেরা অমর।
৭. দুর্জনের কাছ থেকে দূরে থাকা উচিত।
প্রশ্ন-১৫
১. আমি তোমাকে কিছুই দেব না। (অস্তিবাচক)
২. বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে। (জটিল)
৩. যদি সাফল্য চাও, তাহলে পরিশ্রম করো। (যৌগিক)
৪. তুমি আবার এসো। (নেতিবাচক)
৫. শুধু তোমার কথায় এমন কাজ করা যায় না। (প্রশ্নবোধক)
৬. সে আর আসবে না। (অস্তিবাচক)
৭. সন্ধ্যার পর অন্ধকার ঘনিয়ে এল। (বিস্ময়সূচক)
৮. ধার্মিকেরা সুখী। (জটিল)
উত্তর:
১. তোমাকে কিছু দেওয়া থেকে আমি বিরত থাকব।
২. যা অভিনন্দনের দাবি রাখে, তা বাঙালির আত্মজাগরণ।
৩. পরিশ্রম করো এবং সাফল্য অর্জন করো।
৪. তুমি আবার না এলে হবে না।
৫. শুধু তোমার কথায় এমন কাজ করা যায় কি?
৬. সে আবার আসা থেকে বিরত থাকবে।
৭. কী অন্ধকার ঘনিয়ে এল সন্ধ্যার পর!
৮. যারা ধার্মিক, তারা সুখী।
প্রশ্ন-১৬
১. সৌরভের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)
২. আজকাল সব জিনিসই দুর্লভ। (নেতিবাচক)
৩. আজকাল কোনো জিনিষই সুলভ নয়। (অস্তিবাচক)
৪. আপনাকে ভেতরে বসতে অনুরোধ করছি (অনুজ্ঞাসূচক)
৫. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)
৬. যে অন্ধ, তাকে আলো দাও। (সরল)
৭. সে মরবে, তবু এ কথা বলবে না। (জটিল)
উত্তর:
১. সৌরভের স্বাস্থ্য খারাপ।
২. আজকাল কোনো জিনিসই সহজলভ্য নয়।
৩. আজকাল সব জিনিষই দুর্লভ
৪. অনুগ্রহ করে আপনি ভেতরে বসুন।
৫. শীতে দরিদ্র মানুষের কী কষ্ট!
৬. অন্ধকে আলো দাও।
৭. যদি তার মৃত্যুও হয়, তবুও এ কথা বলবে না।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা