বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ৫ নম্বর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয় থেকে বাক্যের রূপান্তর দেওয়া হলো।

প্রশ্ন: নিচের বাক্যগুলোকে নির্দেশ অনুসারে রূপান্তর করো।
প্রশ্ন-২১
১. এ আশ্রমমৃগ, বধ করিবেন না। (অস্তিবাচক)
২. হৈমন্তী চুপ করিয়া রহিল। (নেতিবাচক)
৩. অধ্যক্ষের দীর্ঘ জীবন কামনা করি। (প্রার্থনাসূচক)
৪. ওকে চেনাই যায় না। (অস্তিবাচক)
৫. এতে দোষ কী? (নেতিবাচক)
৬. যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যত্ অন্ধকার। (যৌগিক)
উত্তর:
১. আশ্রমমৃগ, বধ করা থেকে বিরত হোন।
২. হৈমন্তী কোনো কথা কহিল না।
৩. অধ্যক্ষ দীর্ঘজীবী হোন
৪. ওকে চেনা অসম্ভব।
৫. এতে দোষ নেই।
৬. পড়াশোনা করো, নইলে ভবিষ্যত্ অন্ধকার।
প্রশ্ন-২২
১. সে মরবে, তবুও এ কথা বলবে না। (মিশ্র)
২. রহিমের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)
৩. বিদ্বান ব্যক্তি সর্বত্র শ্রদ্ধা পান। (যৌগিক)
৪. এত সাধনা করলাম, কিন্তু তোমার মন পেলাম না। (সরল)
৫. দেশের সেবা করা সকলের কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
৬. আরও কথা আছে? (নেতিবাচক)
৭. শৈশবে তাঁর বাবা মারা যান। (প্রশ্নবাচক)
৮. সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। (জটিল)
উত্তর:
১. যদিও সে মরবে, তবুও এ কথা বলবে না।
২. রহিমের স্বাস্থ্য খারাপ।
৩. তিনি বিদ্বান এবং সর্বত্র শ্রদ্ধা পান।
৪. এত সাধনা করেও তোমার মন পেলাম না।
৫. সকলে দেশ সেবা করো।
৬. এটাই শেষ কথা নয়।
৭. তাঁর বাবা কি শৈশবে মারা যান?
৮. যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো।
প্রশ্ন-২৩
১. কেহ কহিয়া দিতেছে না। (অস্তিবাচক)
২. আরও দুবার ফোন করেছি। (নেতিবাচক)
৩. বরফ গলিল না। (অস্তিবাচক)
৪. হৈমন্তী চুপ করিয়া রহিল। (নেতিবাচক)
৫. পুলিশের লোক জানিবে না। (প্রশ্নবোধক)
উত্তর:
১. সকলেই নীরব থাকিতেছে।
২. আরও দুবার ফোন করতে বাদ রাখিনি।
৩. বরফ অগলিত রইল।
৪. হৈমন্তী কোনো কথা বলিল না।
৫. পুলিশের লোক জানিবে কি?
প্রশ্ন-২৪
১. এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। (প্রশ্নবাচক)
২. ভিক্ষুককে ভিক্ষা দান করো। (জটিল)
৩. আমি এ ঘরেই থাকব? (নেতিবাচক)
৪. এটা নিঃসন্দেহ যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ। (নেতিবাচক)
৫. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। (অস্তিবাচক)
৬. তোমার এই কটা দিন মাত্র জানিলাম, তবুও তোমার হাতেই ও রহিল। (সরল)
৭. তোর নাম কী? (অনুজ্ঞাসূচক)
উত্তর:
১. এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত কি?
২. যে ভিক্ষা চায়, তাকে দান করো।
৩. আমি অন্য ঘরে যাব না।
৪. এটা সন্দেহ থাকে না যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ।
৫. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারা অসম্ভব।
৬. তোমাকে এই কটা দিন মাত্র জানা সত্ত্বেও তোমার হাতেই ও রহিল।
৭. তোর নাম বল।
প্রশ্ন-২৫
১. তাতে সমাজজীবন চলে না। (অস্তিবাচক)
২. আমারও ইহাদের ওপর সহোদর স্নেহ আছে। (নেতিবাচক)
৩. আমি ছিলাম বর, সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। (সরল)
৪. আমাদের মানসিক দাসত্ব মোচন হয় নাই। (প্রশ্নবোধক)
৫. কারও মুখে কোনো কথা সরে না। (অস্তিবাচক)
৬. যখন মেঘ গর্জন করে, তখন ময়ূর নৃত্য করে। (সরল)
উত্তর:
১. তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
২. আমারও যে ইহাদের ওপর সহোদর স্নেহ নাই তাহা নহে।
৩. আমি বর ছিলাম বলে বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল।
৪. আমাদের মানসিক দাসত্ব মোচন হয়েছে কি?
৫. সকলেই চুপ করে রইল।
৬. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা