বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অনুজ্ঞা
১০। ভবিষ্যত্ কালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহূত হয় না?
ক. উত্তম পুরুষ খ. মধ্যম পুরুষ গ. নাম পুরুষ ঘ. প্রথম পুরুষ
১১। ভবিষ্যত্ কালের অনুজ্ঞায় কোন পুরুষের ব্যবহার হয়?
ক. উত্তম পুরুষের খ. নাম পুরুষের
গ. মধ্যম পুরুষের ঘ. উত্তম ও নাম পুরুষের
১২। অনুজ্ঞার সংজ্ঞা অনুযায়ী অনুজ্ঞা কোন পুরুষে সীমাবদ্ধ?
ক. উত্তম পুরুষে খ. মধ্যম পুরুষে গ. নাম পুরুষে ঘ. প্রথম পুরুষে
১৩। ‘আদেশ’ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?
ক. আমটা খাও খ. সবাই এখানে আসুন
গ. সুখী হও ঘ. স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো
১৪। উপদেশাত্মক অনুজ্ঞাভাবের উদাহরণ কোনটি?
ক. আমটা খাও খ. মানুষ হও গ. কাল দেখা কোরো ঘ. আপনারা আসবেন
১৫। পাতিস নে শিলাতলে পদ্মপাতা—বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞার
ব্যবহার হয়েছে?
ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ ঘ. অভিশাপ
১৬। ‘ওখানে যাস না’—কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. নিষেধ খ. উপদেশ গ. আশীর্বাদ ঘ. বিধান
১৭। ‘একটা গান শোনাও’—এই বাক্যে ক্রিয়াপদটি কোন অনুজ্ঞাভাব
প্রকাশ করছে?
ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ ঘ. প্রার্থনা
১৮। সদা সত্য কথা বলবে—এখানে কী অর্থে অনুজ্ঞার ভাব
প্রকাশ পেয়েছে?
ক. আদেশ খ. উপদেশ গ. বিধান ঘ. অনুরোধ
১৯। ‘অন্যায়ের কাছে মাথা নত কোরো না’—কী অর্থে অনুজ্ঞার
ব্যবহার হয়েছে?
ক. আদেশ খ. অনুরোধ গ. উপদেশ ঘ. বিধান
২০। ‘রোগ হলে ওষুধ খাবে’—কোন কালের অনুজ্ঞা?
ক. শীতকাল খ. বর্তমান কাল গ. ভষিষ্যত্ কাল ঘ. অতীত কাল
২১। মা বললেন, ‘রোদে ঘোরাফেরা করবে না’—কোন অর্থে অনুজ্ঞা?
ক. আদেশ অর্থে খ. প্রার্থনা অর্থে গ. অনুরোধ অর্থে ঘ. নিষেধ অর্থে
২২। ‘কাল একবার এসো’—নিচের কোনটির উদাহরণ?
ক. বর্তমান অনুজ্ঞা খ. ঘটমান বর্তমান
গ. নিত্যবৃত্ত বর্তমান ঘ. ভবিষ্যত্ অনুজ্ঞা
২৩। ‘পারলে একবার বেড়াতে এসো’—কোন কালে এবং কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. ভবিষ্যত্ কালের সম্ভাবনায় খ. বর্তমান কালের উপদেশে
গ. বর্তমান কালের আদেশে ঘ. ভবিষ্যত্ কালের অনুরোধে
২৪। ‘আমাকে সাহায্য করুন’—কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. অনুরোধ খ. প্রার্থনা গ. আদেশ ঘ. উপদেশ
২৫। ‘চেষ্টা করো, সবই বুঝতে পারবে’—বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ অর্থে খ. সম্ভাবনায় অর্থে গ. বিধান অর্থে ঘ. অনুরোধ অর্থে
২৬। ধাতুর পরে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, তাদের বলে—
ক. অনুসর্গ খ. প্রত্যয় গ. ক্রিয়া বিভক্তি ঘ. কৃত্ প্রত্যয়
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ২য় পত্র
অনুজ্ঞা
১০. ক ১১. গ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. গ