বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* ৫ নম্বর প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয় থেকে বাক্যের রূপান্তর দেওয়া হলো।

প্রশ্ন: নেতিবাচক বাক্যগুলোকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করো।

প্রশ্ন-৩১

১. স্যারের আদর্শ বিস্মৃত হবার নয়।

২. দেবার্চনার কথা, কোনো দিন তিনি চিন্তাও করেন নাই।

৩. না মহারাজ, তিনি আশ্রমে নাই।

৪. এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই।

৫. মানুষটা পুরো রাত খেতে পাবে না।

উত্তর: ১. স্যারের আদর্শ অবিস্মরণীয়।

২. দেবার্চনার কথা সর্বদা তার চিন্তাবহির্ভূত ছিল।

৩. হ্যাঁ মহারাজ, তিনি আশ্রমের বাইরে আছেন।

৪. আমার অন্তঃপুর এরূপ রমণী-বিবর্জিত।

৫. মানুষটা পুরো রাত অনাহারে থাকবে।

প্রশ্ন: নেতিবাচক বাক্যগুলোকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করো।

প্রশ্ন-৩২

১. তুমি বিষয়টি জানতে না।

২. তাদের সে জ্বালা নাই।

৩. তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনি নাই।

৪. এ কথা কোনো বাপ ভদ্রসমাজে কবুল করিতে চাহিত না।

৫. ভুল সকলেই করে।

উত্তর: ১. তুমি কি বিষয়টি জানতে?

২. তাদের সে জ্বালা আছে কি?

৩. তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনিয়াছি কি?

৪. এ কথা কোনো বাপ ভদ্রসমাজে কবুল করিতে চাহিত কি?

৫. ভুল কি সকলেই করে না?

প্রশ্ন: অস্তিবাচক বাক্যগুলোকে নেতিবাচক বাক্যে রূপান্তর করো।

প্রশ্ন-৩৩

১. সে তোমার মতোই চতুর।

২. সে বাপকে যত চিঠি লিখিত, আমাকে দেখাইত।

৩. দেশের প্রচলিত ধর্মকর্মে তাহার অনাস্থা ছিল।

৪. আদরের দেমাগ করা থেকে বিরত থাকো।

৫. বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা আমার অজানা।

উত্তর: ১. তোমার চেয়ে সে বেশি চতুর নয়।

২. সে বাপকে যত চিঠি লিখিত, আমাকে না দেখাইয়া পারিত না।

৩. দেশের প্রচলিত ধর্মকর্মে তাহার আস্থা ছিল না।

৪. আদরের দেমাগ করিস না।

৫. আমি বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা জানি না।

প্রশ্ন-৩৪

১. যখনকার সরকার তখনকার হুকুম পালন করি।

২. আজ ওই গ্রামটাকে শায়েস্তা করতে হবে।

৩. আত্মরক্ষা করতেই যাব।

৪. নোশিনের কান্নার অনেক কারণ আছে।

৫. একটি বাঁশ উধাও হয়ে গেছে।

উত্তর: ১. যখনকার সরকার তখনকার হুকুম পালন না করে পারি না।

২. আজ ওই গ্রামটাকে শায়েস্তা না করলেই নয়।

৩. আত্মরক্ষা করতে না গিয়ে পারব না।

৪. নোশিনের কান্নার কারণ কম নয়।

৫. একটি বাঁশ খুঁজে পাওয়া যাচ্ছে না।

সহকারী অধ্যাপক

সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা