বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

ধ্বনিতত্ত্ব
১। ধ্বনির উচ্চারণে মানবশরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত, সেগুলোকে একত্রে কী বলে?
ক. শ্বাসনালি খ. স্বরযন্ত্র
গ. গলনালি ঘ. বাগ্যন্ত্র
২। আমাদের শরীরের ওপরের প্রত্যঙ্গগুলোর প্রধান কাজ কী?
i. শ্বাসকার্য পরিচালনা করা
ii. খাদ্য গ্রহণ করা
iii. কথা বলা
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
৩। বাগ্যন্ত্রের সাহায্যে আমরা কী উত্পাদন করি?
ক. ধ্বনি খ. বর্ণ
গ. শব্দ ঘ. বাক্য
৪। কী নিয়ে বাগ্যন্ত্র তৈরি?
i. ফুসফুস, শ্বাসনালি, স্বরযন্ত্র
ii. স্বরতন্ত্র, জিব, ঠোঁট, নিচের চোয়াল
iii. দাঁত, তালু, গলনালি, মধ্যচ্ছদা, চিবুক
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৫। যে বাগ্ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে কী বলে?
ক. স্বরধ্বনি খ. স্বরবর্ণ
গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ব্যঞ্জনবর্ণ
৬। কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়?
ক. অ খ. আ গ. ই ঘ. উ
৭। স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৮। স্বরধ্বনি উচ্চারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় কী?
i. জিবের উচ্চতা
ii. জিবের অবস্থান
iii. ঠোঁটের আকৃতি
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৯। কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে কী-জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয়?
i. মৌখিক স্বরধ্বনি
ii. অনুনাসিক স্বরধ্বনি
iii. সম্মুখ স্বরধ্বনি
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
১০। জিবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য স্বরধ্বনি গ. পশ্চাত্ স্বরধ্বনি ঘ. নিম্ন স্বরধ্বনি
১১। জিব স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাত্ সামনে কিংবা পেছনে না সরে যে স্বরধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য স্বরধ্বনি গ. পশ্চাত্ স্বরধ্বনি ঘ. নিম্ন স্বরধ্বনি
১২। জিবের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে স্বরধ্বনি তাকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য স্বরধ্বনি গ. পশ্চাত্ স্বরধ্বনি ঘ. নিম্ন স্বরধ্বনি
১৩। জিব সবচেয়ে ওপরে উঠিয়ে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?
ক. উচ্চমধ্য স্বরধ্বনি
খ. নিম্ন স্বরধ্বনি
গ. উচ্চ স্বরধ্বনি
ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ২য় পত্র
ধ্বনিতত্ত্ব
১. ঘ ২. গ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. খ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. খ ১২. গ ১৩. গ