বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

ধ্বনিতত্ত্ব
১৪। জিবকে সবচেয়ে নিচে অবস্থান করিয়ে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কী বলে?
ক. উচ্চমধ্য স্বরধ্বনি
খ. নিম্ন স্বরধ্বনি
গ. উচ্চ স্বরধ্বনি
ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি
১৫। জিবকে নিম্ন স্বরধ্বনির তুলনায় ওপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে রেখে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কী বলে?
ক. উচ্চমধ্য স্বরধ্বনি
খ. নিম্ন স্বরধ্বনি
গ. উচ্চ স্বরধ্বনি
ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি
১৬। জিবকে উচ্চমধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনি থেকে ওপরে রেখে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কী বলে?
ক. উচ্চমধ্য স্বরধ্বনি
খ. নিম্ন স্বরধ্বনি
গ. মধ্য স্বরধ্বনি
ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি
১৭। ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৮। স্বরধ্বনি তৈরির সময় হাঁ করার ওপর নির্ভর করে যে স্বরধ্বনিগুলো গঠিত হয়, সেগুলোকে কী বলে?
i. বিকৃত ii. অর্থ বিকৃত iii. সংকৃত
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১৯। যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয়, সেসব স্বরধ্বনিগুলোকে কী বলে?
ক. গোলাকৃত স্বরধ্বনি
খ. অগোলাকৃত স্বরধ্বনি
গ. সংবৃত স্বরধ্বনি
ঘ. বিবৃত স্বরধ্বনি
২০। গোলাকৃত স্বরধ্বনি কোনটি?
ক. অ খ. আ গ. ই ঘ. এ
২১। যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে, সেগুলোকে কী বলে?
ক. গোলাকৃত স্বরধ্বনি
খ. অগোলাকৃত স্বরধ্বনি
গ. সংবৃত স্বরধ্বনি
ঘ. বিবৃত স্বরধ্বনি
২২। অগোলাকৃত স্বরধ্বনি কোনটি?
ক. অ খ. আ গ. এ ঘ. ও
২৩। বাংলার সব স্বর কেমন?
i. হ্রস্ব ii. দীর্ঘ iii. কোনোটি নয়
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২৪। তালুর পেছনের অংশকে কী বলে?
i. শক্ত তালু ii. কোমল তালু
iii. কোনোটি নয়
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২৫। একই সঙ্গে মুখ ও নাক থেকে বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কী বলে?
ক. উচ্চমধ্য স্বরধ্বনি
খ. অনুনাসিক স্বরধ্বনি
গ. মৌখিক স্বরধ্বনি
ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি
২৬। কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয়, তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায়?
ক. খ্ খ. ল্ গ. ট্ ঘ. থ্
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ২য় পত্র
ধ্বনিতত্ত্ব
১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. ক ২১. খ ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. খ