* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা
২৩। যে ভাষারীতি গুরুগম্ভীর, দুর্বোধ্য ও মন্থর তার নাম—
ক. সাধু রীতি খ. চলিত রীতি গ. প্রমিত রীতি ঘ. আঞ্চলিক রীতি
২৪। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. জীবন্ত খ. আধুনিক গ. কৃত্রিম ঘ. পরিবর্তনশীল
২৫। কোন শব্দগুলো সাধু ভাষার উদাহরণ?
ক. চন্দ্র, কর্ণ খ. জুতো, মাথা
গ. হাত, পাখা ঘ. বুনো, তুলো
২৬। পক্ষী বিশেষ্য পদটি কোন ভাষারীতির উদাহরণ?
ক. সাধু রীতি খ. চলিত রীতি
গ. প্রমিত রীতি ঘ. আঞ্চলিক রীতি
২৭। কোনগুলো চলিত রীতির বিশেষ্য পদ?
ক. মত্স্য, হাতি খ. হাতি, বাঘ গ. মাছ, হস্তী ঘ. ব্যাঘ্র, মাছ
২৮। ভাঙিয়া যাইতে লাগিল—এর চলিত রূপ কোনটি?
ক. ভেঙে যাইতে লাগল খ. ভেঙে যেতে লাগিল
গ. ভেঙে যেতে লাগল ঘ. ভাঙিয়া যেতে লাগল
২৯। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
ক. বাগ্ধারার খ. ফুসফুসের
গ. বাগ্যন্ত্রের ঘ. চক্ষুু ও কর্ণের
৩০। বিশেষ্য পদের চলিত রূপ কোনটি?
ক. চাঁদ খ. তারা গ. চেয়ে ঘ. আজ
৩১। এদের কোন পদের চলিত রূপ?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া
৩২। কোনটি ক্রিয়া পদের সাধুরূপ?
ক. ইহাদের খ. কাহাকে গ. তথাপি ঘ. চাহিয়া
৩৩। ‘তবুও’ হলো—
ক. ক্রিয়াপদের সাধুরূপ খ. সর্বনামের চলিত রূপ
গ. অব্যয়ের চলিত রূপ ঘ. বিশেষণের সাধুরূপ?
৩৪। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
ক. পালি খ. হিন্দি গ. উড়িয়া ঘ. ইন্দো-ইউরোপীয়
৩৫। সাধু রীতির শব্দ কোনটি?
ক. অদ্য খ. গিন্নি গ. কলেজ ঘ. কেতাব
৩৬। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে?
ক. মিথিলা খ. ঢাকা গ. আরাকান ঘ. কলকাতা
৩৭। সাধু ভাষারীতির বাক্য কোনটি?
ক. জননী-জন্মভূমি স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠ
খ. গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে
গ. ধান কাটা হলো সারা
ঘ. দেখে এলাম তারে
৩৮। কোন শব্দগুলো সাধু ভাষার উদাহরণ?
ক. তুলা, সহিত খ. জুতো, মাথা
গ. পড়িল, দেখে ঘ. বুনো, তুলো
৩৯। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম?
ক. তৃতীয় খ. চতুর্থ গ. সপ্তম ঘ. অষ্টম
৪০। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক. কথ্য ভাষা খ. উপভাষা গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা
৪১। বাংলা ভাষার উত্পত্তি হয়েছে কোন শতাব্দীতে?
ক. পঞ্চম খ. সপ্তম গ. নবম ঘ. দশম
৪২। সংলাপ লিখনের ভাষা কেমন হওয়া বাঞ্ছনীয়?
ক. প্রাঞ্জল ও সুললিত খ. সহজ সরল নিজের ভাষা
গ. সুনির্দিষ্ট ব্যাকরণের ভাষা ঘ. কোনো ধরাবাঁধা নিয়ম নেই
৪৩। বিদেশিরা বাংলা ভাষার কোন গুণে মুগ্ধ হন?
ক. ধ্বনিমাধুর্যে খ. প্রকাশ ভঙ্গি গ. উচ্চারণ ঘ. শব্দ-সম্ভার
৪৪। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহূত হয়?
ক. সাধু ভাষা খ. চলিত ভাষা গ. আঞ্চলিক ভাষা ঘ. উপভাষা
৪৫। ভাষাকে কিসের বাহন বলা হয়?
ক. ভাবের খ. অন্তরের গ. ধ্বনির ঘ. কাজের
৪৬। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. ছবি খ. ইঙ্গিত গ. শব্দ ঘ. ভাষা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
ভাষা
২৩. ক ২৪. গ ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. ক ৩১. গ ৩২. ঘ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. ঘ ৩৭. ক ৩৮. ক ৩৯. খ ৪০. খ ৪১. খ ৪২. ক ৪৩. ক ৪৪. খ ৪৫. ক ৪৬. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা