বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

ভাষা
৪৭। প্রাচীন বাংলা গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?
ক. সাধু ভাষা খ. উর্দু গ. সংস্কৃত ঘ. হিন্দি
৪৮। বাংলা ভাষার প্রধান রীতি কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৪৯। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
ক. তত্সম খ. বিদেশি গ. দেশি ঘ. তদ্ভব
৫০। সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
ক. বিশেষ্য ও বিশেষণ খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও ক্রিয়া ঘ. ক্রিয়া ও বিশেষণ
৫১। কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য?
ক. চটুল খ. কৃত্রিম গ. জীবন্ত ঘ. পরিবর্তনশীল
৫২। সাধু ভাষার বৈশিষ্ট্য?
ক. কৃত্রিমতাবর্জিত খ. গুরুগম্ভীর
গ. অবোধ্য ঘ. দুর্বোধ্য
৫৩। চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. ক্রিয়াপদের পূর্ণরূপ খ. তদ্ভব শব্দবহুল
গ. তত্সম শব্দবহুল ঘ. গুরুগম্ভীর
৫৪। ভাব প্রকাশের সবচেয়ে ভালো মাধ্যম কোনটি?
ক. অঙ্গভঙ্গি খ. ছবি আঁকা
গ. চোখের ইশারা ঘ. ভাষা
৫৫। ভাষার কোন রীতিটি শুধু লেখায় পাওয়া যায়?
ক. চলিত খ. সাধু গ. আঞ্চলিক ঘ. সব কটি
৫৬। মানুষ সবচেয়ে ভালোভাবে মনের ভাব প্রকাশ করতে পারে কোন উপায়ে?
ক. মুখের কথায় খ. নাচের মাধ্যমে
গ. ইশারায় ঘ. চিত্র এঁকে
৫৭। ভাষার মূল উপাদান কোনটি?
ক. শব্দ খ. কথা গ. ধ্বনি ঘ. বাক্য
৫৮। কোন ভাষার অক্ষরভিত্তিক লিখনরীতি গড়ে উঠেছে?
ক. বাংলা খ. রুশ গ. তামিল ঘ. জাপানি
৫৯। চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা কী?
ক. ম্যান্ডারিন খ. চীনা গ. ম্যাকাও ঘ. ক্যানটোনিজ
৬০। ভাষাকে কিসের সঙ্গে তুলনা করা হয়?
ক. আলো-আঁঁধার খ. আলো-ছায়া
গ. প্রবহমান নদী ঘ. খরস্রোতা নদী
৬১। বাংলাদেশের সংবিধানের কোথায় উল্লেখ আছে যে ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’?
ক. দ্বিতীয় ভাগের তৃতীয় অনুচ্ছেদে
খ. তৃতীয় ভাগের দ্বিতীয় অনুচ্ছেদে
গ. তৃতীয় ভাগের প্রথম অনুচ্ছেদে
ঘ. প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে
৬২। কোন দেশের সংবিধানস্বীকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা নেই?
ক. পাকিস্তানের খ. ভারতের গ. শ্রীলঙ্কার ঘ. নেপালের
৬৩। ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে কোন ভাষা ব্যবহার করা হয়?
ক. হিন্দি খ. বাংলা গ. ইংরেজি ঘ. আঞ্চলিক
৬৪। আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি—এ দুটো কী?
ক. ভাষার মৌলিক রূপ খ. ভাষার লৈখিক রূপ
গ. ভাষার সর্বজনীন রূপ ঘ. ভাষার আধুনিক রূপ
৬৫। সাধু ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. সরল ও সাবলীল খ. জীবন্ত
গ. চটুল ও জীবন্ত ঘ. পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট
৬৬। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. চটুল খ. মন্থর গ. কৃত্রিম ঘ. সুনির্দিষ্ট
৬৭। সাধু ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. তত্সম শব্দবহুল খ. অব্যয় পদের পূর্ণরূপ
গ. ক্রিয়াপদের পূর্ণরূপ ঘ. তদ্ভব শব্দবহুল
৬৮। নিচের কোনটি অব্যয় পদের রূপের পার্থক্য
ক. কর্ণ থেকে কান খ. মত্স্য থেকে মাছ
গ. অগ্নি থেকে আগুন ঘ. নচেত্ থেকে নইলে
৬৯। ‘লম্ফ প্রদান করিল’-এর চলিত রূপ কোনটি?
ক. লম্ফ প্রদান করল খ. লাফ প্রদান করল
গ. লাফ দিল ঘ. লম্ফ দিল
৭০। কোনটি সাধুরীতি থেকে চলিত রীতির উদাহরণ?
ক. কর্ণ-কন্ন খ. কন্ন-কান
গ. পক্ষী-পাখি ঘ. চন্দ্র-চন্দ
৭১। নিচের কোন গুচ্ছ সাধু ভাষারীতির উদাহরণ?
ক. দন্ত, পক্ষী, আগুন খ. পক্ষী, ব্যাঘ্র, কদাচ
গ. কদাচ, তথাপি, চাঁদ ঘ. নতুন, তবুও, মত্স্য
৭২। তথাপি, নচেত্, নতুবা—এগুলো কী?
ক. সর্বনাম পদ খ. বিশেষ্য পদ
গ. ক্রিয়া পদ ঘ. অব্যয় পদ
৭৩। অদ্য, অদ্যাপি, যদ্যাপি—এগুলো কোন পদ?
ক. বিশেষণ খ. বিশেষ্য গ. অব্যয় ঘ. সর্বনাম
৭৪। বর্ণভিত্তিক ভাষা নয় কোনটি?
ক. জাপানি খ. রুশ গ. হিন্দি ঘ. বাংলা
৭৫। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কী বলে?
ক. কথ্য ভাষা খ. চলিত ভাষা
গ. ব্যক্তিভাষা ঘ. উপভাষা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
ভাষা
৪৭. ক ৪৮. ক ৪৯. ক ৫০. খ ৫১. খ ৫২. খ ৫৩. খ ৫৪. ঘ ৫৫. খ ৫৬. ক ৫৭. গ ৫৮. ঘ ৫৯. ক ৬০. গ ৬১. ঘ ৬২. খ ৬৩. ঘ ৬৪. ক ৬৫. ঘ ৬৬. ক ৬৭. ঘ ৬৮. ঘ ৬৯. গ ৭০. গ ৭১. খ ৭২. ঘ ৭৩. গ ৭৪. ক ৭৫. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা