বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
ধ্বনি ও বর্ণ
৪৯. বাংলা ভাষার ধ্বনি প্রধানত কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
৫০. ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে কী বলা হয়?
ক. শব্দ খ. বর্ণ গ. বাক্য ঘ. পদ
৫১. মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ২টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি
৫২. ‘ক’-এর উচ্চারণস্থানের নাম কী?
ক. জিহ্বামূল খ. অগ্রতালু গ. পশ্চাত্ দন্ত্যমূল ঘ. ওষ্ঠ্য
৫৩. ‘প’-এর উচ্চারণস্থান কোনটি?
ক. অগ্র দন্ত্যমূল খ. জিহ্বামূল গ. অগ্রতালু ঘ. ওষ্ঠ্য
৫৪. ‘ঙ’-এর উচ্চারণস্থানের নাম কী?
ক. তালু খ. ওষ্ঠ্য গ. মূর্ধা ঘ. কণ্ঠ্য
৫৫. ক খ গ ঘ ঙ বর্ণগুলোর উচ্চারণস্থান হলো—
ক. অগ্রতালু খ. পশ্চাত্ দন্ত্যমূল গ. জিহ্বামূল ঘ. অগ্র দন্ত্যমূল
৫৬. ধ্বনির মূল উত্স কী?
ক. ফুসফুস খ. স্বরতন্ত্রী গ. ঠোঁট ঘ. জিব
৫৭. ফুসফুসের কাজ কী?
ক. বাইরে থেকে বাতাস আনা খ. বাতাস বের করে দেওয়া
গ. বাতাস আনা-নেওয়া করা ঘ. রক্ত প্রবাহিত করা
৫৮. ফুসফুস থেকে আসা বাতাসের আঘাতে কী তৈরি হয়?
ক. বাক্য খ. শব্দ গ. বর্ণ ঘ. ধ্বনি
৫৯. বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনি কয়টি?
ক. ৩৭টি খ. ৩৩টি গ. ৪২টি ঘ. ৫০টি
৬০. হ কোন ধরনের ব্যঞ্জন?
ক. কণ্ঠ্য খ. তালব্য গ. কণ্ঠ্যনালীয় ঘ. মূর্ধন্য
৬১. ঐ এবং ঔ কোন ধরনের ধ্বনি?
ক. স্বরধ্বনি খ. ব্যঞ্জনধ্বনি
গ. যৌগিক স্বরধ্বনি ঘ. মৌলিক স্বরধ্বনি
৬২. ক খ গ ঘ কোন-জাতীয় ধ্বনি?
ক. ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি খ. দন্ত্য ব্যঞ্জনধ্বনি
গ. মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি ঘ. কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনি
৬৩. ঔ-কার ব্যঞ্জনবর্ণের কোন দিকে বসে?
ক. সামনে খ. আগে ও পরে গ. পেছনে ঘ. ওপরে ও নিচে
৬৪. যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট সবচেয়ে খোলা থাকে, তাকে কী বলে?
ক. গোলাকৃত স্বরধ্বনি খ. বিবৃত স্বরধ্বনি
গ. সংবৃত স্বরধ্বনি ঘ. অর্ধ-বিবৃত স্বরধ্বনি
৬৫. বিবৃত স্বরধ্বনি কোনটি?
ক. অ খ. আ গ. ই ঘ. এ
৬৬. একটি স্বরধ্বনি দিয়েও একটি শব্দ গঠিত হতে পারে। এর উদাহরণ কোনটি?
ক. অ খ. ই গ. ঈ ঘ. ঊ
৬৭. ধ্বনি তৈরির জন্য কোনটি সহায়তা করে?
ক. ফুসফুস খ. বাগ্যন্ত্র গ. বর্ণ ঘ. গলনালি
৬৮. অ, আ ধ্বনি দুটির নাম কী?
ক. ওষ্ঠ্যধ্বনি খ. তালব্যধ্বনি গ. কণ্ঠ্যধ্বনি ঘ. দন্ত্যধ্বনি
৬৯. ই, ঈ ধ্বনি দুটির নাম কী?
ক. কণ্ঠ্যধ্বনি খ. ওষ্ঠ্যধ্বনি গ. দন্ত্যধ্বনি ঘ. তালব্যধ্বনি
৭০. নিচের কোন দুটি ওষ্ঠ্যধ্বনি?
ক. এ, এ খ. ও, ঔ গ. এ, ঔ ঘ. উ, ঊ
৭১. নিচের কোনটি মূর্ধন্যধ্বনি?
ক. ধ খ. জ্ঞ গ. ঋ ঘ. ঔ
৭২. ‘ম’ বর্ণটি কোন বর্গের অন্তর্গত?
ক. ত-বর্গ খ. ক-বর্গ গ. চ-বর্গ ঘ. প-বর্গ
৭৩. কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?
ক. চ ছ জ ঝ ঞ খ. ট ঠ ড ঢ ণ
গ. ত থ দ ধ ন ঘ. প ফ ব ভ ম
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাওবাংলা ২য় পত্র
ধ্বনি ও বর্ণ
৪৯. ক ৫০. খ ৫১. ঘ ৫২. ক ৫৩. ঘ ৫৪. ঘ ৫৫. গ ৫৬. ক ৫৭. গ ৫৮. ঘ ৫৯. খ ৬০. ক ৬১. গ ৬২. ঘ ৬৩. খ ৬৪. খ ৬৫. খ ৬৬. খ ৬৭. খ ৬৮. গ ৬৯. ঘ ৭০. ঘ ৭১. গ ৭২. ঘ ৭৩. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা